Loading live market data...
Loading active stocks...
Connecting...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে দ্বিতীয়স্থানে সম্ভাব্য ১০ জন, প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। পরীক্ষার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল রেজাল্ট। এদিন রেজাল্ট প্রকাশের পরেই জানা যায়, তৃতীয় সেমেস্টারে রাজ্যের সম্ভাব্য দ্বিতীয়স্থানে রয়েছেন ১০ জন।

সিউড়ির তপোব্রত দাস, অতনু বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য আর ৮ জন রয়েছে দ্বিতীয়স্থানে। তপোব্রত সিউড়ির চন্দ্রাবতী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অতনু বন্দ্যোপাধ্যায় কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। সে জলপাইগুড়ির ফকিলপাড়ার বাসিন্দা। অতনু ও তপোব্রতর প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের সৃজন পরিচা, পূর্ব বর্ধমানের সৌমাল্য রুদ্র, পশ্চিম মেদিনীপুরের ত্রিদেব চক্রবর্তী, কলকাতার অর্কদ্যুতি ধর, উত্তর ২৪ পরগনার অরিঘ্না সরকার, সোনারপুরের ঐতিহ্য পাচাল, বরানগরের অদৃত পাল, ডায়মন্ড হারবার প্রত্যুষ মণ্ডল।

জানা গিয়েছে, অতনু প্রথমে জলপাইগুড়ির এক মিশনারি স্কুলে পড়াশোনা করত। পরে পড়াশোনার জন্য কলকাতায় চলে আসে সে। জলপাইগুড়িতে বাবা অলোক বন্দ্যোপাধ্যায়ের একটি রাইস মিল ও ছোট চা বাগান রয়েছে। ছেলের সাফল্যে খুশি পরিবারও। অন্যদিকে, ছেলের সাফল্যে খুশি তপোব্রতর পরিবারও। উচ্চমাধ্যমিকে ভাল ফল করা নিয়ে তপোব্রত জানিয়েছে, উচ্চ মাধ্যমিকে ভাল ফল হবে আশা করেছিলেন। কিন্তু এতটা ভাল হবে আশা করেননি। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করবেন, ভাবতেও পারেননি। ভবিষ্যেতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। সমস্ত বিষয়ে একজন করে শিক্ষক রয়েছে তাঁরা। তাঁদের কাছে পড়াশোনা করার পাশাপাশি নিজেও বাড়িতে পড়াশোনা করতেন। তপোব্রতের বাবা পেশায় শিক্ষক, মা নার্স।

এবার ৮ সেপ্টেম্বর – ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছিল পরীক্ষা। চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার। এবারের পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি মেনে হয়েছে এই পরীক্ষা। এই প্রথমবার স্কুল স্তরের কোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা  ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে। প্রচলিত পদ্ধতিকে ভেঙে নতুন নিয়মে হয়েছে পরীক্ষা। গোটা রাজ্যে মোট ১২২-টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে। সেপ্টেম্বরে পরে মার্চে হবে ফের উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা। দু’টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি