২১ জুলাই সভা থেকে ফেরার পথে গাড়ি উল্টে জখম ১২

মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ও সমর্থকরা ম্যাটাডোর ভাড়া করে ফিরছিলেন। তখনই উড়ালপুলে ঘটে দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাই (21 JULY) সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন তৃণমূল (TMC) কর্মী- সমর্থকরা। আর তখনই ঘটল পথ দুর্ঘটনা। উল্টে যায় একটি চলন্ত ম্যাটাডোর। দুর্ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ ফ্লাইওভারে। এই ঘটনায় আহত ১২ জন। তাঁরা চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ও সমর্থকরা ম্যাটাডোর ভাড়া করে ফিরছিলেন। তখনই উড়ালপুলে ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। এরপর আহতদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তাঁরা ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। অন্যদিকে, সকালে কৈখালিতে একটি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাইক আরোহী ও পথচারী। পথচারী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

 উল্লেখ্য, ২১ জুলাই উপলক্ষ্যে তৃণমূল সুপ্রিমোর বার্তা ছিল, সকলে সুশৃঙ্খলবদ্ধ ভাবে মিছিল করুন ও গাড়িতে উঠুন। সাবধানে যাতায়াত করুন। এই দিনে যানজটের আশঙ্কায় আগেই রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর