আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর আঁকা ছবি সংরক্ষণ করবে ২১শে পল্লী পুজো কমিটি

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলনেত্রী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি রয়েছে তেমনি শিল্পী হিসাবেও তাঁর নিজস্ব এক সত্ত্বা রয়েছে। সেই সত্ত্বারই বহিঃপ্রকাশ রাজ্যবাসী নানান সময়ে দেখতে পান। দুর্গাপুজো চলে গেলেও এখনও তার রেশ রয়ে গিয়েছে। সেই রেশের মাঝেই এবার দক্ষিন কলকাতার ২১ পল্লী পুজো কমিটি জানিয়ে দিল তাঁদের পুজো উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি এঁকেছিলেন পুজো মণ্ডপেই তা তাঁরা সরক্ষণ করবেন।

গত ৭ অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিন সন্ধ্যায় বালিগঞ্জের ২১ পল্লীর পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পাশাপাশি স্লেটে চক দিয়ে একটি দেবী দুর্গার ছবি এঁকেছিলেন তিনি। দুর্গাপুজোর দিনগুলোতে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি ছিল ২১ পল্লীর মণ্ডপেই। যা ছিল এই পুজোর অন্যতম আকর্ষণ। দর্শনার্থীরা যাতে বালিগঞ্জ ২১ পল্লীর পুজো দেখতে এসে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি দেখতে পান, সে ব্যবস্থাও রাখা হয়েছিল। পুজো শেষ হতে ছবিটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এখন শারদোৎসব কেটে যেতেই মুখ্যমন্ত্রীর আঁকা এই ছবিটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ২১ পল্লী দুর্গোৎসব কমিটি।

ওই পুজো কমিটির তরফে সেখানকার সম্পাদক মলয় বিশ্বাস জানিয়েছেন, ‘স্লেট চক-পেন্সিলে আঁকা ছবিটি যাতে ঠিকঠাক থাকে, তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। যে চক-পেন্সিলটি দিয়ে মুখ্যমন্ত্রী ছবিটি এঁকেছিলেন সেটিও যাতে নষ্ট হয়, তার জন্য একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে সংরক্ষণ করা হবে। পরে সেটি ফ্রেমে বাঁধানো হবে।’ উল্লেখ্য এবারে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার পূজাবার্ষিকীতে যে প্রচ্ছদটি রয়েছে, তা মুখ্যমন্ত্রীর হাতে আঁকা। সেই ছবিটিই বালিগঞ্জ ২১ পল্লীর পুজোয় এসে এঁকে যান মুখ্যমন্ত্রী। আপাতত যত তাড়াতাড়ি সম্ভব স্লেটে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি সংরক্ষণের কাজ শুরু করতে চায় ২১ পল্লী পুজো কমিটি। পুজো কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, সংরক্ষণের কাজ শেষ হয়ে গেলে ছবিটি রাখা হবে বালিগঞ্জে ২১ পল্লী ক্লাবের অন্দরেই।     

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ