চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনে খুন হয়েছেন বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম। এই খুনের ঘটনায় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে । এমনটাই জানান হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। তবে এখন অভিযুক্তদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।

এই নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘এটি একটি  পরিকল্পিত খুন।  কারা এই ঘটনার   সাথে জড়িত, খুনের মোটিভ জানতে ভারতীয় পুলিশ ও আমাদের পুলিশ কাজ করছে। আন্তর্জাতিকভাবে যেসব পন্থা অবলম্বন করা প্রয়োজন আমরা ব্যবস্থা নিচ্ছি। এমপি আনারের মরদেহ এখনও পাওয়া যায়নি। তবে তাকে যে খুন করা হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন।‘

সূত্র মারফত জানা গিয়েছে, চিকিৎসার জন্য ১২ মে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন। এরপর ১৩ তারিখ   নিউটাউনের একটি বাড়িতে  যান আনোয়ার। আর তারপর থেকেই মিলছিল না খোঁজ । বাড়ি  ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায় ।তাতেই নড়েচড়ে বসে এমপির পরিবার। সাংসদের মেয়ে ডাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ জানান। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ। তারপরেই  আনোয়ার উল আজিমের  খোঁজ মেলে। 

জানা গিয়েছে, কলকাতায় প্রথমে এসে বাংলাদেশ এমপি প্রথমে যান  দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। সেখানে থাকার পর তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরবেন। তবে এরপর তাঁর আর খোঁজ পায়নি গোপাল। তাতেই গোপাল থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। এরমাঝেই আনোয়ার উল আজিমের মৃত্যুর খবর সামনে আসে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।   কীভাবে তাঁর মৃত্যু হল? খুন নাকি অন্য কিছু? বাড়ছে রহস্য।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ