পুজোর আবহেও সাসপেনশান বহাল কলকাতা পুরনিগমের ৩ ইঞ্জিনিয়ারের

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় যে ৩জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছিল কলকাতা পুরনিগম তা এই পুজোর আবহেও বহাল থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের মার্চ মাসে কলকাতা পুরনিগমের(KMC) ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে(Gardenreach Building Collapse Incident) ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই এলাকাটি ১৫ নম্বর বরো এলাকার অন্তর্গত। ঘটনাচক্রে, ওই বিধানসভা কেন্দ্রটি আবার শহরের মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের গার্ডেনরিচ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাই স্বাভাবিক ভাবেই চাপে পড়ে কলকাতা পুরনিগমের শীর্ষ প্রশাসন। প্রথম কড়া পদক্ষেপ হিসাবে ওই বরোর Executive Engineer, Assistant Engineer ও Sub Assistant Engineer-কে Show Cause করা হয়। কেননা, ওই ওয়ার্ডে কত বেআইনি বাড়ি আছে, তা চিহ্নিত করা তাঁদের দায়িত্ব ছিল। সেই কাজে তাঁরা ব্যর্থ হয়েছেন, দায়িত্ব পালন করেননি। তাই প্রথমে Show Cause এবং শেষ পর্যন্ত ৩ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড(Suspend) করে কলকাতা পুরনিগম। সেই সাসপেনশান তোলার দাবি উঠলেও এখন জানা যাচ্ছে, পুজোর মধ্যেও সেই সাসপেনশান বজায় থাকবে।

আরও পড়ুন, পুজোর কলকাতায় ২০০টি পুলিশ পিকেট, নেপথ্যে প্রতিবাদ বিক্ষোভ

গার্ডেনরিচের ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায় তদন্তের জন্য কলকাতা পুরনগম কর্তৃপক্ষ ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মোট ৮টি বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল সেই কমিটিকে। তবে কমিটি ৬টি বিষয়ের তদন্ত রিপোর্ট কলকাতা পুরনিগমের কমিশনার ধবল জৈনের কাছে জমা দেয়। আর সেই রিপোর্টের ভিত্তিতেই ওই ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পুরনিগম। সাসপেনশনের পর থেকেই ওই ৩জন ইঞ্জিনিয়ারের পাশে দাঁড়িয়েছিল কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়ারদের সংগঠন KMC Engineers and Allied Services Association। সম্প্রতি সেই সংগঠনের তরফে মেয়র ফিরহাদ হাকিমের কাছে ওই ৩ ইঞ্জিনিয়ারের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানানো হয়। তাদের দাবি ছিল, গার্ডেনরিচের ঘটনার পরেও বিল্ডিং বিভাগের অস্থায়ী ডিজিকে স্থায়ী করা হয়েছে। তাই এ বার সাসপেন্ড হওয়া ৩ ইঞ্জিনিয়ারের ওপর থেকেও সাসপেনশনের খাঁড়া তুলে নেওয়া হোক। কিন্তু, তাঁদের সেই আবেদন খারিজ করে আপাতত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ।

আরও পড়ুন, আবাসের সমীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বাড়তি গুরুত্ব পুলিশকে

কেন বহাল থাকছে সাসপেনশান? কলকাতা পুরনিগম সূত্রে খবর, গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনাটি এখনও আদালতে বিচারাধীন। তা ছাড়া, কলকাতা পুরনিগমও ওই ঘটনা নিয়ে যে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে, সাসপেনশন তুলে নিলে সেই তদন্ত প্রভাবিত হতে পারে বলে জনসমক্ষে বার্তা যেতে পারে। তাই এখনই সব পরিস্থিতি বিবেচনা করে এখনই ওই তিন জনের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে না। KMC Engineers and Allied Services Association’র আশা ছিল, উৎসবের সময় কলকাতা পুরনিগম ওই ৩ ইঞ্জিনিয়ারের সাসপেশন প্রত্যাহার করে নেবে। কিন্তু ঘটনা হচ্ছে, পু্রনিগম কর্তৃপক্ষ এখনই সেই সাসপেনশন প্রত্যাহার করছে না। শারদোৎসবের আবহেও সাসপেনশন বজায় রাখা হচ্ছে। ঘটনার জেরে এখন বিরোধীদের অভিযোগ, দলীয় কাউন্সিলরকে বাঁচাতেই ইঞ্জিনিয়ারদের বলির পাঁঠা করা হচ্ছে।  

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের