চতুর্থ দিনে অনশন প্রত্যাহার ৩ চাকরিহারা শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে চতুর্থ দিনে এসে অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা ৩ শিক্ষক। বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের সামনে শুরু হওয়া অনশন প্রত্যাহার করলেন তাঁরা। অনশন প্রত্যাহার করলেও জেলায় জেলায় গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অনশনকারীদের মধ্যে সুমন বিশ্বাস নামে একজন অসুস্থ হয়ে পড়েছেন। তারপরই তাঁকে সল্টলেকের সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে অনশন প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন। তাঁর ডানদিকের কিডনিতে কিছু সমস্যা রয়েছে। চিকিৎসক তাঁকে ইউএসজি করাতে বলেছেন। হাসপাতাল থেকে ফের এসএসসি ভবনের সামনেই ফিরে আসেন তিনি। তারপরেও নিজেদের জায়গা থেকে সরতে রাজি ছিলেন না অনশনরত শিক্ষকরা। কিন্তু পরিস্থিতির কথা বিচার করে রবিবার সকালে অনশন প্রত্যাহার করেছেন তিনজনই। তবে অনশন প্রত্যাহার নিয়ে এখনো পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

বুধবার রাত থেকে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসলেও, বৃহস্পতিবার থেকে অনশনে বসেন ৩ চাকরিহারা শিক্ষক। দফায় দফায় তাঁদের সঙ্গে ছিলেন সতীর্থরা। চতুর্থ দিনে এসে অনশন প্রত্যাহার করেছেন তাঁরা। কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। তাঁদের দাবি, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তারপরেই তাঁরা অনশন-অবস্থান বিক্ষোভ তুলবেন। হকের চাকরি ফিরে পেতে নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ তাঁরা। তাঁদের দাবি, ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ২০১৬ সালে। তার মিরর ইমেজ হার্ড ডিস্কে রয়েছে। সেই তথ্য প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর