মধ্যশিক্ষা পর্ষদের অফিসে অনশন জারি ৮ চাকরিহারা শিক্ষাকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসসি ভবনের সামনে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও প্রতিবাদের ছবি। এসএসসি ভবনের সামনে যখন নিজেদের অবস্থানে অনড় বলে জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা-শিক্ষিকারা। ঠিক তখনই মধ্যশিক্ষা পর্ষদের অফিসের ভিতরে অনশন শুরু করেছেন শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা।

পর্ষদের দফতরের তিনতলায় সোমবার বিকেলে প্রথমে অবস্থান শুরু করেন তাঁরা। রাত বাড়তেই আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেন এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি-র আটজন কর্মী। জানা গিয়েছে, পর্ষদের দফতরে কনফারেন্স রুমের ভিতরে অনশন চালাচ্ছেন তাঁরা। শিক্ষাকর্মীদের দাবি, শিক্ষকদের মতো তাঁদের জন্যও ‘ক্ল্যারিফিকেশন পিটিশন’ চাইতে হবে। পাশাপাশি ‘যোগ্য-অযোগ্য তালিকা’ প্রকাশেরও দাবি রয়েছে তাঁদের।

মধ্যশিক্ষা পর্ষদের ভিতর যে আটজন প্রতিনিধি অনশন চালিয়ে যাচ্ছেন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে, ওই ঘরে ইলেকট্রিকের কানেকশনও পাওয়া যাচ্ছে না। ইলেকট্রিক না থাকলে ফোন চার্জ করতে পারছেন না। পর্ষদের পক্ষ থেকে বার বার তাঁদের জল ও খাবার খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু নিজেদের অবস্থানে তাঁরা অনড়। পর্ষদ বা এসএসসি পক্ষ থেকে যতক্ষণ না কোনও সদুত্তর তাঁরা পাচ্ছেন, তাঁরা এই অনশন চালিয়ে যাবেন।

সোমবার থেকে শিক্ষকদের সঙ্গে শিক্ষাকর্মীরাও নিজেদের হকের চাকরি ফিরে পাওয়ার দাবি নিয়ে পথে নেমেছেন। তাঁদের সকলেরই স্পষ্ট কথা, যোগ্য-অযোগ্যতালিকা প্রকাশ করতে হবে। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।

তীব্র গরমে রাস্তায় নেমে অসুস্ত হয়ে পড়েছেন এক শিক্ষাকর্মীও। চিকিৎসকরা এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের কথায় অযোগ্যদের জন্য যোগ্যরা শাস্তি পাচ্ছেন।যতদিন এই বিষয়ে কোনো ব্যবস্তা নেওয়া না হবে, ততদিন এই আন্দোলন চলবে।

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের