৯০ বছরের বৃদ্ধের ৩১ লক্ষ টাকা আত্মসাৎ কাণ্ডে গ্রেফতার ব্যাঙ্ককর্মী

বিশ্বাসের সুযোগ নিয়ে বৃদ্ধের ৩১ লক্ষ টাকা আত্মসাৎ করে গ্রেফতার হল এক ব্যাঙ্ক কর্মী। যদিও ৯০ বছরের সেই বৃদ্ধ তাঁর পুরো টাকা ফেরত পাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স তাঁর ৯০। কার্যত জীবনের শেষদিনগুলো গুনছেন তিনি। জীবনসায়হ্নে এসে সারা জীবনের সঞ্চয় নিয়ে তাই কিছুটা চিন্তিতই ছিলেন। অথচ হাতের কাছে এমন কেউ নেই যাকে বিশ্বাস করা যায়। সেই না থাকার জায়গা থেকেই বিশ্বাসের পাত্র হয়ে উঠেছিলেন ব্যাঙ্কের এক কর্মী(Bank Employee)। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বৃদ্ধের ৩১ লক্ষ টাকা আত্মসাৎ করে নেন ওই ব্যাঙ্ককর্মী। সেই ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে পুলিশ(Police) গ্রেফতার(Arrest) করে ওই ব্যাঙ্ক কর্মীকে। তবে পুরো টাকা উদ্ধার হয়নি। কেননা টাকার বড় অংশই এখন ফেঁসে রয়েছে শেয়ার বাজারে। সেখান থেকে আদৌ টাকা ফেরত পাওয়া যাবে কিনা, পেলেও কত পাওয়া যাবে আর কতই বা পাওয়া যাবে তার কোনও হিসাবই দিতে পারেনি ওই ব্যাঙ্ক কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে।

জানা গিয়েছে, দমদমের(Dumdum) বাসিন্দা ৯০ বছরের প্রাক্তন সরকারি কর্মচারী প্রদীপ কুমার চট্টোপাধ্যায় খুব একটা মোবাইল ব্যবহার করতে পারেন না। সেই কারনে বাড়ির কাছে থাকা একটি ব্যাঙ্কে গিয়ে তিনি এই বিষয়ে সাহায্য চাইতেন। সেই সূত্রেই ওই ব্যাঙ্কে কাজ করা বছর পঁয়ত্রিশের যুবক শুভঙ্কর পাণ্ডের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। যখনই বৃদ্ধ ব্যাঙ্কে যেতেন, তখনই তাঁকে নানাভাবে সাহায্য করত শুভঙ্কর। তা থেকেই ঘনিষ্ঠতা আর সেই সূত্রেই প্রদীপবাবুর বাড়িতেও শুভঙ্করের যাতায়াত শুরু হয়ে গিয়েছিল। পরে শুভঙ্করই প্রদীপবাবুকে বলে ওই ব্যাঙ্কে একটি ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) খুলতে। সেই কথা শুনে প্রদীপবাবু তাঁর সারা জীবনের সঞ্চয় ৩১ লক্ষ টাকা ওই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন গত বছরের জুন মাসে। সেপ্টেম্বরে তিনি ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন শুভঙ্কর ওই ৩১ লক্ষ টাকা তুলে নিয়েছে। কেননা শুভঙ্কর প্রদীপবাবুকে সাহায্য করার নাম করে তাঁর ওটিপি, অ্যাকাউন্ট নম্বার-সহ নানা তথ্য নিয়ে নিয়েছিল। সেইগুলি কাজে লাগিয়েই ওই টাকা সে বার করে নেয়।

এরপরেই গত বছর ১৩ সেপ্টেম্বর বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম(Cyber Crime) থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রদীপবাবু। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার রাতে ভাঙড় (Bhangar)থেকে শুভঙ্কর থেকে গ্রেফতার করে। রবিবার তাকে তোলা হয় বিধাননগর আদালতে। তবে শুভঙ্করের কাছ থেকে পুরো টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। সাইবার ক্রাইম থানায় তার নামে অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রদীপবাবু ব্যাঙ্কে গিয়েও সব কথা জানান। তখনই শুভঙ্করকে চাকরি থেকে বরখাস্ত করে ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঝামেলা মেটাতে সেই সময় শুভঙ্কর প্রদীপবাবুকে ৮ লক্ষ টাকা ফেরত দেয় নগদে। ২ লক্ষ টাকা সে দেয় চেকের মাধ্যমে। যদিও সেই চেক বাউন্স করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ও শুভঙ্করকে জেরা করে জানতে পারে মোট ৩২ লক্ষ টাকা সে প্রদীপবাবুর অ্যাকাউন্ট থেকে সরিয়েছে। যার মধ্যে ৩১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও ছিল। সেই টাকার অর্ধেক সে নিজের এক আত্মীয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিল। বাকি টাকা ঢুকেছিল শুভঙ্করের নামে থাকা অপর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই টাকা থেকে ৮ লক্ষ টাকা আবার সে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। আত্মীয়ের নামে থাকা অ্যাকাউন্টের টাকাও শেয়ার বাজারে গিয়েছে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে