আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভরদুপুরে মল্লিকবাজারের নামী রেস্তোরাঁয় আগুন

নিজস্ব প্রতিনিধি: একাদশীতে দুপুরে খাওয়া-দাওয়া চলাকালীন মল্লিকবাজারের এক নামী রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সুরক্ষার সঙ্গে তাঁদের নিরাপদে বের করা হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, হোটেলের রান্নাঘর থেকেই আগুন লাগে। ক্রমেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে।

বড় রাস্তার ধারেই অবস্থিত রেস্তোরাঁটি। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে রেস্তোরাঁর বেশ কিছুটা অংশ। এই অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকার বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে যায় এনডিআরএফের বিশেষ দলও।

কীভাবে আগুন লাগল, চতা স্পষ্ট নয়। তবে রেস্তোরাঁর এক কর্মীর কথায়, ‘কিচেন থেকেই আগুন লেগে যায়। তবে তখনই খবর দিয়ে রেস্তোরাঁর সকল গ্রাহকদের বের করে আনা হয়েছে।’ দমকল সূত্রে খবর, আগুনের থেকে এই মুহূর্তে ক্ষতির আশঙ্কা নেই। তবে প্রচুর গ্য়াস জমে গিয়েছে। সেই গ্যাস বের করার চেষ্টা চলছে। ফ্যান লাগিয়ে আগুন নেভানোর পাশাপাশি ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা চলছে। কর্মরত এক দমকল আধিকারিক জানিয়েছেন, রান্নাঘরে নানারকম প্লাস্টিক ও অন্যান্য় দাহ্য বস্তু ছিল। ফলে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি গ্যাস সিলিন্ডার তো ছিলই। বরাত জোরে সেটি বিস্ফোরণ ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ