স্কুলে গ্যাস সিলিন্ডার থেকে ছড়াল আগুন, দগ্ধ ২ শিক্ষিকা

অগ্নিদগ্ধ দুই শিক্ষিকাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খুদে পড়ুয়াদের মধ্যেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাইমারি স্কুলে(Primary School) মিড ডে মিল(Mid Day Meal) রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার(Gas Cylinder) থেকে ছড়াল আগুন! আর তাতেই দগ্ধ হয়ে গেলেই সেই স্কুলের দুই শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়া শহরের(Howrah Town) লিলুয়ার ভট্টনগর(Liluah Bhattanagar) এলাকার সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকালে প্রাথমিক স্কুলটিতে যখন প্রার্থনা হচ্ছিল, সেই সময় শব্দ শোনা যায়। তার পরই দেখা যায় স্কুলের রান্নাঘরে আগুন জ্বলছে। স্কুলের শিক্ষকের কেউ কেউ দৌড়ে সেখানে গিয়ে দেখেন, প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহ শিক্ষিকা এমিলি সাহা অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন। স্কুলের অন্য শিক্ষিকেরা এবং স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। দমকলের আধিকারিক এব‌ং কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।  

লিলুয়ার ভট্টনগর ঘুঘুপাড়ায় দিবাকর ভট্ট এস আর সারাদামনি প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকালে রোজকার মতোই পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্না চলছিল। সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। গুরুতর আহত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহকারী শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম। এই ঘটনা যখন ঘটে স্কুলে পড়ুয়ারাও উপস্থিত ছিল। ক্লাস চলছিল। যদিও তাদের কোনও ক্ষতি হয়নি। বিকট শব্দ পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্তও সিলিন্ডারটি সরিয়ে দেয় তাঁরা।

এদিকে অগ্নিদগ্ধ দুই শিক্ষিকাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খুদে পড়ুয়াদের মধ্যেও। সুকুমার ঘোষ নামে স্কুলের এক শিক্ষক জানান, চা বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। গ্যাস লিক করে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তবে স্কুলের ছাত্রছাত্রী নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরে কীভাবে সিলিন্ডারটি ফাটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা