VIP Road’র একাংশ বন্ধ থাকবে ৪ মাস, লাগু এদিন থেকেই

বিমানবন্দর মোড় থেকে কৈখালি পর্যন্ত অংশে আগামী ৪ মাস যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ থাকবে রাস্তার প্রায় ১০০ মিটার অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর(Kolkata Airport) থেক মূল শহরে ঢোকার জন্য তৈরি করা হয়েছিল VIP Road যা বিমানবন্দর মোড় থেকে শুরু হয়ে উল্টোডাঙা মোড়(Ultadanga Crossing) পর্যন্ত বিস্তৃত। কার্যত কলকাতার দিক থেকে লেকটাউন, বাঙ্গুর, কেষ্টপুর, বাগুইহাটি, তেঘরিয়া, কৈখালি(Khaikhali) এলাকার বাসিন্দাদের তো বটেই রাজারহাট, গোপালপুর, চিনার পার্ক, নিউটাউনের একাংশের বাসিন্দাও নিত্যদিন এই রাস্তার ওপর নির্ভরশীল। অফিস টাইমে এই রাস্তার ওপর যথেষ্ট চাপও থাকে যানবাহনের। সেই VIP Road এবার ৪ মাসের জন্য যান নিয়ন্ত্রণের(Traffic Control) মুখে পড়তে চলেছে। কেননা এই রাস্তার ওপর হবে মেট্রো রেলের কাজ। তাই এই রাস্তার একাংশে যান চলাচল বন্ধ থাকবে এই ৪ মাস। বৃহস্পতিবার রাত থেকেই এই ব্যবস্থা লাগু হয়েছে।

জানা গিয়েছে, বিমানবন্দর মোড় থেকে কৈখালি পর্যন্ত অংশে আগামী ৪ মাস যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর জন্য গত জুলাই মাসেই ট্রায়াল রান করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই সময় য্বে সব অসুবিধার মুখে পড়তে হয়েছিল, সেই সব দেখেই এবার যান নিয়ন্ত্রণের পথে হাঁটা দিয়েছে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার জন্য কলকাতাগামী লেনটির প্রায় ১০০ মিটার অংশ বন্ধ রাখা হচ্ছে মেট্রোর রেলের কাজের জন্য। ওই অংশে বিমানবন্দরগামী লেন দিয়ে ডিভাইডার দিয়ে ভাগ করে উভয়মুখী গাড়ি চালানো হচ্ছে।

রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ এখন বজায় থাকবে আগামী ৪ মাস। সেই সময় ওই অংশ দিয়ে শুধুমাত্র ছোটগাড়ি চালানো হবে। পণ্যবাহী ভারী যান বিমানবন্দর হয়ে কলকাতায় ঢুকতে দেওয়া হবে না। বিধাননগর পুলিশ কমিশনারেটের DC(Traffic) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, যান নিয়ন্ত্রণের জন্য বাড়তি আড়াইশো কর্মী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বারাসত পুলিশ জেলার সঙ্গেও কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর