এই মুহূর্তে

বিচারপতি মান্থার ঘটনায় শহরে বার কাউন্সিলের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ। সেই ঘটনার তদন্তে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’ (Bar Council Of India) ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানোর কথা আগেই জানিয়েছিল। রবিবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের সেই প্রতিনিধিরা। এদিন দুপুরে বিমানবন্দরে নেমে তাঁরা গাড়িতে ওঠেন।

রবিবার কলকাতা বিমানবন্দরে ভারতীয় বার কাউন্সিলের যে দুজন প্রতিনিধি নেমেছেন, তাঁরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা এবং দিল্লি হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার। টিমের বাকি এক সদস্য ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশোক মেহতা রবিবার সন্ধ্যায় পৌঁছবেন কলকাতায়। সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা হাইকোর্টে পৌঁছবেন ভারতীয় বার কাউন্সিলের তিন জনের প্রতিনিধিদল। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি, তাঁরা ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিম কথা বলবে রাজ্য বার অ্যাসোসিয়শনের সঙ্গেও।

উল্লেখ্য বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে ভারতীয় বার কাউন্সিলের প্রতিনিধিরা বলেছেন, ‘যে ভাবে একজন বিচারপতির বিরোধিতা করতে গিয়ে পুরো বিচারপ্রক্রিয়াকে ভেঙে তছনছ করা হয়েছে, তা অন্তত আইনজীবীদের শোভা পায় না।’ এই বিষয়টি নিয়ে ভারতীয় বার কাউন্সিলের কাছে কলকাতা থেকে একটি রিপোর্ট গিয়েছিল। বারের প্রতিনিধিরা জানান, বার এই ধরনের ঘটনা সহ্য করবে না। কলকাতা থেকে ফিরে গিয়ে আগামী ১৭ জানুয়ারি বুধবার বারের কাছে তাঁরা রিপোর্ট পেশ করতে পারেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

সন্ধ্যা নামতেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা-সহ জেলায় জেলায় ঝাঁপিয়ে নামল বৃষ্টি

ভোট ঘোষণার আগেই ২৯৪ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ