মেয়ের বয়সি মহিলাকে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন, বোসকে খোঁচা অভিষেকের

আমরা অনেক রাজ্যপাল দেখেছি। জগদীপ ধনখড়কেও দেখেছি। কিন্তু এই রকম নীচে নামতে কাউকে দেখিনি - বোসকে নিশানা অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বার লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে অক্ষয় তৃতীয়ার দিনে নিজের মনোনয়ন দাখিল করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই মনোনয়ন দাখিল করে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখান থেকেই তিনি রাজভবনে মহিলাকর্মীর শ্লীলতাহানির(Molestation Case) ঘটনায় নিশানা বানান বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে(C V Anand Bose)। সাফ জানান, ‘এই রাজ্যপাল কলুষিত করেছেন রাজ্যপাল পদটিকেই। মেয়ের বয়সি মেয়েকে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন। আমরা অনেক রাজ্যপাল দেখেছি। জগদীপ ধনখড়কেও দেখেছি। কিন্তু এই রকম নীচে নামতে কাউকে দেখিনি। রাজ্য সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। রাজ্যপাল বলে তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন না। আইন সবার জন্য সমান হওয়া উচিত।’

ঘটনাচক্রে গতকালই রাজ্যপাল এই ঘটনায় রাজভবনের কিছু মুহুর্তের ভিডিও সামনে এনেছেন। যদিও তা রাজভবনের বাইরের দিককার ফুটেজ, অন্দরমহলের নয়। এদিন সেই প্রসঙ্গ টেনে এনে অভিষেক বলেন, ‘রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলে, কিন্তু বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তাঁর করিডর, চেম্বারের ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনুন। আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, আমি যদি তা খারিজ করতে ভিডিয়ো দেখাই, তা হলে তো সমস্ত ফুটেজ দেখাব। সেক্ষেত্রে চেম্বার, সিঁড়ি, করিডর— সব জায়গার ভিডিয়ো দেখানোর কথা। কিন্তু রাজ্যপাল শুধু বাইরের ভিডিয়ো প্রাকাশ্যে এনেছেন। এ তো পুরো নাটক। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তাঁর সাংবিধানিক রক্ষাকবচও রয়েছে। কিন্তু রাজ্যপাল বলে তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন না। রাজ্যপাল ওই বোনটিকে আরও বেশি করে অপমান করেছেন।’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ