অভিষেকের ডিজে মন্তব্য মামলায় সাক্ষী হিসেবে বিজেপি বিধায়ককে তলব CID-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য ঘিরে সিআইডির তদন্তে নতুন মোড়। এবার সাক্ষী হিসেবে তলব করা হল গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ তিনি ভবানী ভবনে সিআইডি দফতরে পৌঁছন।

সূত্রের খবর, ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হবে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেই মনে করছে সিআইডি। ভবানী ভবনে ঢোকার আগে বিকর্ণ নস্কর সাংবাদিকদের বলেন, গত ৪ মে ভোটগণনার দিন তাঁর গাড়ির উপর হামলা হয়েছিল। ওই ঘটনায় তিনি আক্রান্ত হন বলেও দাবি করেন। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের জেরেই সেই হামলা হয়েছিল। ঘটনার বিস্তারিত জানতে সিআইডি আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলবেন। এর আগে এই মামলায় তৃণমূলের বহিষ্কৃত মুখপাত্র ঋজু দত্তকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিআইডি। গত ২ জুলাই তিনি ভবানী ভবনে হাজিরা দেন। অন্যদিকে, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় এখনও সিআইডির সামনে হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৮ জুলাইও তিনি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত ছিলেন না। এরপর সিআইডির আবেদনের ভিত্তিতে কড়া অবস্থান নেয় বিধাননগর আদালত। আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার তলব করেছে। আগামী ১৮ জুলাই তাঁকে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার আদালতে সিআইডির আইনজীবীরা জানান, বারবার তলব করা হলেও অভিষেক হাজিরা দিচ্ছেন না। অথচ নির্ধারিত সময়ে কণ্ঠস্বর বিশেষজ্ঞ ও তদন্তকারী আধিকারিকরা আদালতে উপস্থিত থাকছেন। অপেক্ষা করেও তাঁদের ফিরে যেতে হচ্ছে।

আরও পড়ুনঃ প্রশান্ত বর্মনকে ধরতে অ্যাকশনে STF! রাতেই নিউ টাউনে তল্লাশি

সিআইডির দাবি, বারবার অনুপস্থিত থেকে আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে। তাই আদালতের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানানো হয়। সেই আবেদন বিবেচনা করেই ১৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির থাকার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। এখন তাঁর হাজিরা এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের দিকেই নজর তদন্তকারী সংস্থার।

রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

তাঁর জন্যই চালু হয়েছিল লাল-হলুদ কার্ড, বিশ্বকাপের মাঝেই চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

১৯ জুলাই বৃহস্পতির গোচর, সুবর্ণ সময় ৪ রাশির জাতকদের..

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

বেলিংহামের জোড়া গোলে নরওয়ের স্বপ্ন গুঁড়িয়ে শেষ চারে ইংল্যান্ড

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?