চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসমে পৌঁছে কামাখ্যা মন্দিরে পুজো অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: একদিনের সফরে অসমে পৌঁছে কামাখ্যা মন্দিরে পুজো দিতে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে রয়েছেন রিপুন বোরা, সুস্মিতা দেব-সহ তৃণমূলের একাধিক নেতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অসম সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অসমে একটি পার্টি অফিসের উদ্বোধন করবেন।

বুধবার গুয়াহাটিতে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতার।  দলীয় নেতৃত্বের সঙ্গে এদিন বৈঠক করবেন তিনি। উত্তর পূর্ব ভারতে জোড়াফুল শিবিরের শক্তি বাড়ানোই লক্ষ্য এখন। সেই উদ্দেশে অভিষেকের একদিনের অসম সফর। গোয়ায় তৃণমূলের শক্তি বিস্তারের দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এবার গোয়ার পাশাপাশি উত্তর- পূর্ব ভারত জুড়েই নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে জোড়াফুল শিবির। উল্লেখ্য, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরো সম্প্রতি কলকাতায় অভিষেকের কার্যালয়ে এসে যোগ দিয়েছিলেন তৃণমূলে।

আগামী বছর অসমে পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই শক্তি বাড়াতে চাইছে তৃণমূল। সাংগঠনিক কাজে তাই বাড়তি নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০২৪- এর লোকসভা ভোটেও প্রার্থী দেবে তৃণমূল, সূত্রের খবর এমনটাই। সংগঠন পরিচালনার দায়িত্বে রয়েছেন রিপুন ও সুস্মিতা। তাঁদের মুখকে সামনে রেখেই শক্ত ঘাঁটি গড়তে চাইছে তৃণমূল। উল্লেখ্য, মেঘালয়ের প্রতিনিধি দল গত মঙ্গলবার কলকাতায় এসেছিল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মুকুল সাংমা। তারপরের দিনই অসম রওনা দিচ্ছেন তৃণমূল যুবরাজ অভিষেক। মেঘালয়ের পাশাপাশি দলের কাজ অসমেও সমান উদ্যোগে করতে চায় তৃণমূল। চলছে সংগঠন বিস্তারের কাজ। তৃণমূলের মতে, পাশাপাশি দুই রাজ্যে সমান গুরুত্ব দিলে প্রতিবেশী রাজ্য দুটিতে পারস্পরিক প্রভাব পড়বে। উল্লেখ্য, অভিষেক বারবার বলেছেন, আগামী এক বছর গোয়ায় মাটি কামড়ে পড়ে থাকবেন তিনি। সাংগঠনিক কাজ বৃদ্ধি পাবে উত্তরোত্তর। 

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ