চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিশন উত্তর-পূর্ব, ৩-৪ মে মেঘালয় সফরে অভিষেক

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের আগে ভিন রাজ্যে সংগঠনকে শক্তিশালী করাই লক্ষ্য তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। বিশেষ করে বিজেপি এবং বিজেপি জোট শরিক শাসিত রাজ্যগুলিকেই পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ভিন রাজ্যে সংগঠনকে শক্ত ভিতের উপরে দাঁড় করানোর লক্ষ্য নিয়ে আগামী ৩ ও ৪ মে মেঘালয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, মেঘালয়ে কর্মীসভার পাশাপাশি জনসভাও করতে পারেন তিনি।

গত বছরই তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের হেভিওয়েট নেতা মুকুল সাংমা। তাঁর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন কংগ্রেসের ১১ জন বিধায়ক। যার ফলে রাজ্য বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী বছরই মেঘালয়ে বিধানসভা ভোট রয়েছে। ওই ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই রণকৌশল স্থির করে ঝাঁপিয়ে পড়তে চাইছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সূত্রের খবর, বিধানসভা ভোটে কারা ঘাসফুলের হয়ে লড়বেন, তা আগেভাগেই ঠিক করে রাখতে চাইছেন অভিষেক। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ইস্যুকে সামনে রেখে এখন থেকেই আন্দোলনে নামাতে চাইছেন দলকে। গোয়ায় ভোট লড়তে গিয়ে যে সব সমস্যার মুখোমুখি হতে হয়েছিল দলকে, মেঘালয়েও যাতে সেই সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য এখন থেকেই উদ্যোগ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ