বনগাঁ লোকাল AC! রানাঘাট হয়ে বনগাঁ-শিয়ালদহ রুটে চালু পরিষেবা, টিকিট কাটতে লম্বা লাইন

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর মুখে সুখবর। আরও দুটি রুটে চালু এসি লোকাল। শুক্রবার থেকে রানাঘাট হয়ে বনগাঁ-শিয়ালদহ রুটে চালু হল এসি লোকাল ট্রেন পরিষেবা। বনগাঁ স্টেশন কাউন্টারে দেখা গিয়েছে টিকিট কাটার ভিড়। সঠিক টিকিট কেটে এই প্রথম এসি ট্রেনে বনগাঁ থেকে ওঠেন অনেকেই।

শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার জন্য এতদিন লোকাল ট্রেন ছিল ভরসা। শিয়ালদা বনগাঁ লোকালের ভিড়ের বিষয়টি কারও অজানা নয়। বাদুড়ঝোলা ভিড়ের মতো মানুষ প্রাণ হাতে করে যাতায়াত করে। কথাতেই বলে শিয়ালদার উত্তর ডিভিশনে বনগাঁ লোকাল সাংঘাতিক। শিয়ালদা থেকে ভিড়ের পরিমাণ এতটাই হয়ে যায়, পরের স্টেশন থেকে লোক ওঠাই দুষ্কর হয়ে ওঠে। কিন্তু তারপরেও মানুষ ওই ভিড়েই যাতায়াত করে। এবার সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে শিয়ালদা থেকে রানাঘাট হয়ে বনগাঁ যাবে এসি লোকাল।

শুক্রবার সকালে প্রথমবার ওই রুটে চালু হয়েছে এসি লোকাল পরিষেবা। শিয়ালদহ থেকে ট্রেনটি ছেড়ে ভায়া বারাসাত বনগাঁ রানাঘাট রুটে লোকালটি চালু হয়েছে। শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল। সকাল ৭:৪২ এ বনগায় পৌঁছেছে ওই এসি লোকালটি। টিকিট থেকে ট্রেনে ওঠা যাত্রীদের প্রত্যেকের মুখেই হাসি। কিছুটা হলেও নাজেহাল পরিস্থিতি থেকে মিলবে মুক্তি। এমনটাই আশা করছেন তাঁরা। এদিন প্রথম এই এসি লোকালে ওঠার জন্য টিকিট কাউন্টারেও লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, টিকিটের দাম শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত ১২০ টাকা। এই রুটিন সর্বোচ্চ ভাড়া ১৫০ টাকা। সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা। পাশাপাশি বনগাঁ কৃষ্ণনগর শাখায় চালু হয়েছে এসি লোকাল। সপ্তাহে ৬ দিন চলবে এই লোকাল।

যাত্রীরা জানিয়েছে, এই এসি লোকাল চালু হওয়ায় খুব ভাল হয়েছে। কোনোদিন বনগাঁ থেকে এসি লোকাল চলবে ভাবাই যায়নি। আবার কারও মতে, টিকিটের দামটা একটু কমলে আরও সুবিধা হবে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা