কলকাতায় বসে আমেরিকায় প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় বসে ইউএসএ-তে প্রতারণা। নিজেকে অস্টিন পার্কার বলে পরিচয় দিতেন। বাড়িতে থরে থরে সাজানো বহুমূল্যের ব্র্যান্ডেড হাতঘড়ি। নামী ফিল্মস্টারদের মত হাতে যে ওয়াচ দেখা যায়। সেই প্রতারণার বেতাজ বাদশা এবার পুলিশের জালে। ইউএসএ’র সাইবার প্রতারণা মামলায় মঙ্গলবার তদন্তে নেমে কলকাতা পুলিশ গ্রেফতার করে এই প্রতারককে।  

টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে আমেরিকার নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলতেন এই প্রতারক। ২০২১ থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত বহু টাকা হাতিয়েছিলেন ওই যুবক। সেই টাকা বিনিয়োগ করতেন ক্রিপ্টোকারেন্সিতে। তদন্ত শুরু করে এফবিআই। ‘টেকনিক্যাল ইন্টেলিজেন্স’ রিপোর্টে উঠে আসে, অস্টিন পার্কার নামে অন্য কেউ প্রতারণা করে চলেছে। মোবাইলের আইপি অ্যাড্রেসের মাধ্যমে জানা যায়, ভারতে প্রতারক রয়েছে।

অগস্টে এফবিআই-এর সূত্রে ইন্টারপোলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতারক গ্রাহকদের কম্পিউটার, মোবাইলের কন্ট্রোল নিয়ে নিত। বেনিয়াপুকুর থেকে গ্রেফতার করা হয় প্রতারককে। তাঁর বাড়ি থেকে ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয় ১৩টি বহুমূল্যের হাতঘড়িও। এই প্রতারণাচক্রে আরও কারা জড়িত তাঁদের খোঁজ চলছে।  

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি