অধীরের পর ‘মমতার জয় নিশ্চিত’ বললেন বিজেপির সহ-সভাপতি

তিনি শুধু রাজ্য বিজেপির সহ-সভাপতিই নন, একইসঙ্গে জাতীয় কার্যকরী কমিটির সদস্যও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পর এবার রাজ্য বিজেপির সহ-সভাপতি জোর দিয়ে বললেন, ‘ভবানীপুরে মমতার জয় নিশ্চিত।’ ভোট শেষ হওয়ার আগেই এমন মন্তব্য শোনা গেল জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি শুধু রাজ্য বিজেপির সহ-সভাপতিই নন, একইসঙ্গে জাতীয় কার্যকরী কমিটির সদস্যও। স্বাভাবিকভাবেই জয় বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও জিতেছেন, এবারেও জিতবেন।’ অধীর চৌধুরীর এই মন্তব্যের পর আসরে নামলেন জয় বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে মমতার জয় শুধু নিশ্চিত বলেই থেমে থাকেননি তিনি। তাঁর মন্তব্যের নেপথ্যে যুক্তিও খাঁড়া করেছেন। বিজেপি নেতার কথায়, ‘বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে ভুল করেছিল, ভবানীপুর উপনির্বাচনে তারই পুনরাবৃত্তি হয়েছে। আমি বারবার রাজ্যের শীর্ষ নেতৃত্বকে বলেছিলাম, বাংলায় ক্ষমতায় আসতে গেলে বাঙালি প্রার্থীকে দিয়েই মানুষের মন জয় করতে হবে। অবাঙালি প্রার্থী দিয়ে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলা সম্ভব নয়।’ এরপর অনেকটা কটাক্ষের সুরেই তাঁকে বলতে শোনা গেল, ‘ভবানীপুরের মতো হেভিওয়েট আসনে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে নাকি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল!’

শুধু অবাঙালি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কটাক্ষই নয়, মমতা-বন্দনাও শোনা গেল রাজ্য বিজেপির সহ-সভাপতির গলায়। জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একজন হেভিওয়েট প্রার্থী। মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি অন্তত ৫০ হাজার ভোটে উপনির্বাচন জিতবেন।’ ভবানীপুর প্রসঙ্গে তাঁর মত, ‘ভবানীপুরে অনেক অবাঙালি আছে, তবে তাঁরাও নিজেদের বাঙালি বলেই পরিচয় দেন। এবং কোনও ভোটের প্রার্থী হিসাবে তাঁরা বাঙালিকেই পছন্দ করেন।’ এ নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বকেও বার্তা দেন তিনি। বলেন, ‘আগে বিজেপিকে বাঙালি হয়ে উঠতে হবে, তারপর বাংলায় লড়াই করতে পারবে। দলের ব্যবহার, কর্মসূচি সমস্ত কিছু বাঙালিয়ানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে।’ নাম না নিয়েও জয় বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট, দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে তিনিও অসন্তুষ্ট ছিলেন। বলেন, ‘নতুন রাজ্য সভাপতি এসেছেন। তিনি শিক্ষিত মানুষ। আশা করি, বিজেপি এ রাজ্যে বাঙালি হয়ে উঠতে পারবে এবার।’

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার