শ্যামাপ্রসাদের জন্মদিনে ‘গো-ব্যাক’ শুভেন্দুকে

বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানাতে এসে অশান্তির মধ্যে পড়তে হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherji) জন্মদিনে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে এসে অশান্তির মধ্যে পড়তে হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে। তঁকে এদিন গো ব্যাক স্লোগান শোনানোর চেষ্টা করেন বেরশকয়েকজন বিক্ষোভকারী। বুধবার ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্ত পরিবেশের সাক্ষী রইলেন সবাই। এই ঘটনা নিয়ে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হিন্দু মহাসভার সদস্যরা এই কর্মকাণ্ড করেছে বলে স্থানীয়দের একাংশ জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনার পেছনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস রয়েছে বলে দাবি করেছে বিজেপি।

বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ভবানীপুরে তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতা যান রাজযের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু শ্রদ্ধা জানাতে যাওয়ার পর সেখানে তৈরি হয় অশান্তির পরিবেশ। বেশ কয়েকজন শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার লিখে বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানে কোনওটাতে লেখা রয়েছে ‘দুর্নীতিবাজ গো ব্যাক’, কোনওটাতে লেখা রয়েছে ‘চোর চোর চোট্টা, নন্দীগ্রামের লোকটা’। হিন্দু মহাসভার সদস্যরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই বিক্ষোভ দেখিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামীদের একাংশ এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। তাঁদের মত, শযামাপ্রসাদের জন্মদিন ঘিরে যে ধরনের রাজনীতির রং লাগল, তা মোটেই কাম্য নয়।

এদিন এক বিজেপি কর্মী এই বিক্ষোভ নিয়ে বলেন, ‘হিন্দু মহাসভা বলে আর কিছু নেই। ওরা তৃণমূলের লোক। ইচ্ছে করে আমাদের কর্মসূচি বানচাল করতে এসব করছে। এখানে বিজেপিকে কখনওই শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয় না। আজও সেটাই করতে চাইছে। আমরা এসব বরদাস্ত করব না। যতবার ওরা এমন করবে, ততবারই ওদের তাড়িয়ে দেব।’ অন্যদিকে এদিন এই ঘটনা নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন হিন্দু মহাসভার সদস্যরাও। ‘এটা বিজেপির কালচার’ বলেও মন্তব্য করেছেন তাঁরা।

৭৫-এর রজনীকান্তের সঙ্গে রোম্যান্স করবেন শ্রীলিলা

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই আজব সাফাই ট্রাম্পের

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার