বৃহস্পতি, শুক্রের পর শনিবারেও বাংলায় বিক্ষোভ কেন্দ্রের অগ্নিপথের বিরুদ্ধে

শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রেল লাইনে সকাল থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। যার ফলে থমকে যায় যায় ট্রেন চলাচল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেনা বাহিনীতে নিয়োগের জন্য ভারত সরকারের আনা অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। তার আঁচ থেকে বাদ যায়নি বাংলা। এই প্রকল্পের বিরোধিতা করে বৃহস্পতিবার, শুক্রবারের পর এবার শনিবারও বিক্ষোভের ঘটনা ঘটল  রাজ্যে। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রেল লাইনে সকাল থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। যার ফলে থমকে যায় যায় ট্রেন চলাচল। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

শনিবার সকাল থেকে ব্যারাকপুরে রেল লাইনে সকাল থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর ফলে শিয়ালদহ মেন লাইনের আপ ও ডাউন ট্রেন চলাচল ব্যাহত হয়। অফিস টাইমে অবরোধ হওয়ায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও অফিসযাত্রীরা। ব্যারাকপুরের ১৪ নং রেল গেটের কাছে লাইনে অবরোধ করেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, অগ্নিপথ প্রকল্পকে প্রত্যাহার করে সেনা বাহিনীতে নিয়োগের জন্য আগের যে নিয়ম ছিল তা জারি রাখতে হবে। ট্রেন আটকে যাওয়ার ফলে নিত্যযাত্রীরা নেমে এসে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। এর ফলে নিত্যযাত্রীদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে। ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফের আধিকারিকরা।  আরপিএফের তরফে প্রথমে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করা হয় বিক্ষোভকারীদেরকে। কিন্তু বিক্ষোভকারীরা তা না শোনায়, পুলিশ জোর করে আটক করে নিয়ে যায় বেশ কয়েকজনকে। আরপিএফ এর হস্তক্ষেপে অবশেষে অবরোধ উঠে যায়।

উল্লেখ্য ভারত সরকারের অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে অগ্নিগর্ভ দেশের একাধিক রাজ্য। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। বিহার, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশে ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর