প্রাণনাশের চিঠি পাননি, বলছেন আলাপনের স্ত্রী! তদন্ত চালাচ্ছে লালবাজার

মঙ্গলবারই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বিরুদ্ধে মামলা করার দিনই প্রাণনাশের হুমকি চিঠি পান প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি হাতে পাওয়ার পড়েই তদন্ত শুরু করেছে লালবাজার। চিঠিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা আলাপনের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে স্পিড পোস্টে পাঠানো হয়েছে। চিঠিতে প্রেরকের নাম হিসেবে রয়েছে জনৈক গৌরহরি মিশ্রের। প্রযত্নে রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগের মহুয়া ঘোষ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গৌরহরি ওই বিভাগের ল্যাবরেটরির কর্মী। পুলিশের অনুমান কাজের জায়গায় ব্যক্তিগত রোষের জন্যই এই হুমকি চিঠি। যদিও এমন কোনও চিঠি পাওয়ার কথা বারবার অস্বীকার করেছেন সোনালি চক্রবর্তী।

রাজাবাজার সায়েন্স কলেজ যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাপনের স্ত্রী সোনালি। পুলিশের অনুমান পেশাগত সমস্যার কারণেই উপাচার্যের স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জনৈক গৌরহরি ঘোষ। তবে লালবাজার ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে। খোঁজ শুরু হয়েছে জনৈক গৌরহরি ঘোষের। খুনের হুমকি দেওয়া চিঠির একটি প্রতিলিপি রাজাবাজার সায়েন্স কলেজে পাঠাচ্ছে পুলিশ। যাতে সেই চিঠির সূত্র ধরে প্রেরকের সন্ধান করা যায়। তবে পুরো নামটাই ভুয়ো বলেই মনে করছে পুলিশ। তাই অন্যভাবে তদন্ত করছেন লালবাজারের গোয়েন্দারা।

মঙ্গলবার পাওয়া চিঠিতে স্পষ্ট উল্লেখ ছিল, ‘আপনার স্বামী নিহত হবেন। কেউ আপনার স্বামীকে বাঁচাতে পারবে না।’ কিন্তু সেই চিঠির কথা অস্বীকার করেছেন সোনালি চক্রবর্তী। চিঠিটি সংবাদমাধ্যমের হাতে এসেছে। লালবাজারেও রয়েছে সেই চিঠির একটি কপি, যার ভিত্তিতে তদন্ত চলছে। মঙ্গলবারই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে।

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা