ফের র‍্যাগিং-য়ের অভিযোগ উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৩ মাসের মধ্যে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠে এল মেন হস্টেলে ব়্যাগিংয়ের অভিযোগ। এবার দর্শন বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্র অভিযোগ তুলেছেন। অভিযোগ জানিয়ে তিনি ডিন অফ আর্টসের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে আবার চাঞ্চল্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তবে অভিযোগপত্রে  সেই পড়ুয়া তাঁর নাম গোপন রেখেছেন।   

কর্তৃপক্ষকে সে লেখেন, ‘হস্টেলে যাওয়ার পর থেকে আমার উপর নানা ভাবে  র‍্যাগিংয়ের  চেষ্টা করা হয়। প্রথমে যখন হস্টেলে মেস চালু হয়, তখন আমায় মেস কনভেনর করা হয়।  তাই মেস কমিটি যে ভাবে বাজার করতে বলে, সেই ভাবে বাজার করি। তা সত্ত্বেও গত ২৫ নভেম্বর সকালে বাজারের পর মাছের পরিমাণ কেন ছোট এবং ডাল কেন পাতলা হয়েছে, এই বলে আমাকে অকথ্য গালাগালি করা হয়। তাই হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না।‘

 চলতি বছর আগস্ট মাসেই যাদবপুরের মেন হস্টেল থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। পরিবারের অভিযোগ, হস্টেলে ওই পড়ুয়া শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছে। তা নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। ঘটনায় পর এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরেই যাদবপুরে  র‍্যাগিং   রুখতে অ্যান্টি র‍্যাগিং  কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ইতিমধ্যেই ফের র‍্যাগিং-য়ের  ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছে  যাদবপুর বিশ্ববিদ্যালয়।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান