কলকাতায় পুজো উদ্বোধনে এসে বকেয়া বার্তা দিতে পারেন শাহ

কলকাতা সফরে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি ও আবাস যোজনার কাজের জন্য বকেয়া টাকা নিয়ে কিছু ঘোষণা করতে পারেন শাহ।

Share:

কৌশিক দে সরকার: বাংলার(Bengal) মাটিতে বড়সড় বিপাকে পড়ে গিয়েছে পদ্মশিবির। ১০০ দিনের কাজের মজুরি(100 Days Work Project) ও আবাস যোজনার(PMGAY) কাজের টাকা আটকে রাখায় কার্যত গোটা বাংলা ফুঁসছে বিজেপির(BJP) বিরুদ্ধে। দিল্লিতে বসে এখন নিত্যদিন সেই গণরোষের আঁচ টের পাচ্ছেন দিল্লির পদ্মপ্রভুরা। যা অবস্থা তাতে অবিলম্বে বাংলার বকেয়া না মেটালে ২৪’র যুদ্ধে একটা আসনও পাবে না বিজেপি। এই অবস্থায় কলকাতায়(Kolkata) দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নম্বর টু নেতা অমিত শাহ(Amit Shah)। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতায় পা রেখে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি ও আবাস যোজনার কাজের জন্য বকেয়া টাকা নিয়ে কিছু ঘোষণা করতে পারেন শাহ। পুরো টাকা না হলেও অন্তত কিছু টাকা ছাড়ার ঘোষণা করতে পারেন তিনি।  

বাংলার বুকে ১০০ দিনের কাজের মজুরি এবং আবাস যোজনার কাজের বকেয়া মোট টাকার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। বার বার চেয়েও সেই টাকা পাওয়া যায়নি কেন্দ্র থেকে। সম্প্রতি দিল্লিতে গিয়ে এই টাকা চেয়ে টানা ধর্না কর্মসূচী চালিয়ে এসেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ধর্না কর্মসূচী চলেছে কলকাতার রাজভবনেও। তার পরিপ্রেক্ষিতেই রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের পরে পরেই রাজ্যপাল দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেন অমিত শাহের সঙ্গে। সূত্রের দাবি সেই দিন বাংলার এই বকেয়া টাকা ও তৃণমূলের দাবিদাওয়া নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল। যদিও সেই বৈঠকের পরে রাজ্যপাল বা শাহ কেউই সংবাদমাধ্যমে কিছুই জানাননি। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাংলার টাকা আটকে রাখার ঘটনায় বাংলার বুকে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ধাক্কা খেয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতে শাহ কলকাতায় এসে কিছু ঘোষণা করতে পারেন বলেই জানা যাচ্ছে।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা