জোড়াসাঁকোয় শাহি শ্রদ্ধাঞ্জলি, সমালোচনায় ফিরহাদ

২৫শে বৈশাখের সকালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শাহি অতিথির শাহি শ্রদ্ধাঞ্জলি। তাই কবির জন্মদিনে আমজনতার জন্য ২ ঘন্টা বন্ধ রইল ঠাকুরবাড়ির দরজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছু দিন আগেই, বঙ্গসফরে এসেছিলেন তিনি। বীরভূমে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে বিজেপির(BJP) জন্য রাজ্য থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। সেই সফরকালেই ছিল বাঙালি অন্যতম পার্বণ চড়ক সংক্রান্তি। ছিল নতুন বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। বাঙালির সেই আবেগ উৎসবের মহুর্তটা বাংলাতেই কাটিয়েছিলেন তিনি। আবারও এসেছেন তিনি, বাংলার বুকে, বাঙালির আরও একটা আবেগের দিনে, ২৫শে বৈশাখী। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। গতকাল রাতেই তিনি পা রেখেছেন কলকাতায়। এদিন সকালেই সপার্ষদ পৌঁছে গেলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে(Jorasanko Thakurbari)। রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) মূর্তিতে মাল্যদান করে ঘুরে দেখলেন ঠাকুরবাড়ি। সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 

আরও পড়ুন নীলকন্ঠ মন্দির ভেঙেই কী জামা মসজিদ, সমীক্ষা করবে ASI

এদিন সকালেই শাহ বাংলায় ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বকবিকে। সেই ট্যুইটে তিনি লিখেছেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ প্রদান করেন। তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে। সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি।’ এদিন জোড়াসাঁকোর অন্দরমহল ঘুরে ঘুরে দেখার পাশাপাশি কবির স্মৃতিবিজড়িত আসবাব, নথি ঘুরে ঘুরে দেখেন। দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রোপোল সীমান্তে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তার পর সন্ধ্যায় সায়েন্স সিটিতেও বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তবে তাঁর এই সফর ঘিরে রাজনীতির পারদ চড়ছে। তাঁর সফর নিয়ে জোড়াসাঁকোতে দাঁড়িয়েই তীব্র সমালোচনা করেছেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। ঘটনাচক্রে এদিন শাহি সফরের জন্য জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দরজা ২ ঘন্টার জন্য বন্ধ ছিল আমজনতা তথা রবীন্দ্রানুরাগীদের মধ্যে।

আরও পড়ুন সমরেশ প্রয়াণে বাংলায় ট্যুইট শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, নজরে উত্তর

মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান ফিরহাদ। সেখানে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি। জোড়াসাঁকোয় শাহের পৌঁছনো নিয়ে প্রতিক্রিয়া চাইলে ক্ষোভ উগরে দেন ফিরহাদ। বলেন, ‘মণিপুর বিজেপির রাজ্য। উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতি দাঙ্গা হচ্ছে সেখানে। লুঠপাট চলছে। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। করা হয়েছে অগ্নিসংযোগ। সেখানে যাওয়ার দরকার ছিল ওঁর। অথচ সেখানে না গিয়ে, বাংলায় আসছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচন। তাই রাজনীতি করছেন। ৩৫ হবে না ওঁদের। স্বপ্ন হয়েই থেকে যাবে। বাঙালির ঘরে যত ভাইবোন সব এক হোক, এক হোক। বাংলার মানুষ বিভেদের রাজনীতি মেনে নেন না। বাঙালির আবেগকে নাড়া দিতে পারবেন না ওঁরা। ২০২১-এও পারেননি। ২০২৪-এও পারবেন না।’

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমসে ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন জানালেন প্রথম হলিউড তারকা জন কুস্যাক

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের