নজরুল মঞ্চে কেকে’র পর উঠবেন অনুপম, থাকছে অ্যাম্বুলেন্স- বিধি নিষেধ

মঞ্চের ভেতরে এবং বাইরে থাকবে অ্যাম্বুলেন্স। উপস্থিত থাকবেন প্রখ্যাত চিকিৎসকরা। আগে থেকেই প্রস্তুত থাকতে জানিয়ে রাখা হয়েছে হাসপাতালকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকের (KK) প্রয়াণে এখনও শোকস্তব্ধ দেশ। সেই নজরুল মঞ্চ নিয়ে বিতর্ক কম হয়নি। কেকের পর প্রথম নজরুল মঞ্চে উঠবেন অনুপম রায় (ANUPAM ROY)। থাকছে অ্যাম্বুলেন্স সহ একগুচ্ছ বিধি নিষেধ। উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও। বিশেষ সতর্ক লালবাজার (LAL BAZAR)।

বড় বদল আনা হয়েছে নজরুল মঞ্চের ব্যবস্থাতেও। জানা গিয়েছে, মঞ্চের ভেতরে এবং বাইরে থাকবে অ্যাম্বুলেন্স। উপস্থিত থাকবেন প্রখ্যাত চিকিৎসকরা। আগে থেকেই প্রস্তুত থাকতে জানিয়ে রাখা হয়েছে হাসপাতালকেও। আগামী শুক্রবার নজরুম মঞ্চেই কলেজ ফেস্ট। মঞ্চে সুরের জোয়ার তুলবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুপম রায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে আয়োজক কলেজ কর্তৃপক্ষের। জানা গিয়েছে এই অনুষ্ঠানে বিশেষ সতর্ক থাকছে আয়োজকরা। মঞ্চের ভেতরে ও বাইরে থাকবে ২ টি অ্যাম্বুলেন্স, জেনারেল মেডিসিন এবং হৃদ বিশেষজ্ঞ- ২ জন চিকিৎসক থাকবেন। একটি পাসে ঢুকতে পারবেন ১ জন শ্রোতা। গায়কের কাছে যাতে কেউ আসতে না পারে সেই জন্য থাকবে বাউন্সার টিম। থাকবে অন্তত ছটি পোর্টেবল এসি।

উল্লেখ্য, কেকের প্রয়াণের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শোক প্রকাশ করে জানিয়েছিলেন, নজরুল মঞ্চ হোক বা অন্য কোথাও, অনুষ্ঠান করার আগে প্রশাসনের সঙ্গে বৈঠক করার নিয়ম চালু করার কথা ভাবা হচ্ছে। রিজেন্ট পার্কের ক্যালকাটা ইনস্টিটিউড অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফেস্ট আয়জিত হতে চলেছে শুক্রবার। এই অনুষ্ঠানেই গান গাইবেন অনুপম। ওই দিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে ৫ টায়। অনুপম মঞ্চে উঠবেন সন্ধ্যে ৭ টায়।

উল্লেখ্য, ২ হাজার ৪৮২ আসন রয়েছে নজরুল মঞ্চে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শক হিসেবে প্রবেশের অনুমতি থাকবে দেড় হাজার জনের। গায়কের নিরাপত্তার জন্য কলেজ ১৫ জন বাউন্সার, ১৫ জন নিরাপত্তারক্ষী, ৮০ জন স্বেচ্ছাসেবী থাকছেন। পুরো অনুষ্ঠান জুড়ে নজরদারি চালাবেন ২৫ জন শিক্ষক। বিশেষ নজর রাখা হবে গ্রিনরুম এবং ভিআইপি প্রবেশের গেটে। 

প্রসঙ্গত, কেকের প্রয়াণের পর একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে লালবাজার। বলা হয়েছে, আম্বুলেন্স রাখতে হবে। দর্শক সংখ্যার চেয়ে বেশি পাস ছাপানো যাবে না। অনুষ্ঠানে কে বা কারা আসবেন, তা আগে থেকে পুলিশকে জানাতে হবে। বলা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখতে।

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস