যৌনকর্মীকে খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পর ওই যৌনকর্মীর ঘর থেকে সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় উত্তরপ্রদেশের বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার (KOLKATA) যৌনকর্মীকে নৃশংসভাবে খুনের (MURDER) ঘটনায় কলকাতা পুলিশের জালে (ARREST) উত্তরপ্রদেশের ২ যুবক। পুলিশ সূত্রে খবর, ওই ২ জনকে ধরা হয়েছে উত্তরপ্রদেশ (UP) থেকে। ধৃতদের নাম মনীশ সিং ও সুরজ সিং। অভিযুক্তদের কলকাতায় নিয়ে আসার জন্য উত্তরপ্রদেশের আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।

বটতলা পুলিশ সূত্রের খবর, গত ২৯ জুলাই সোনাগাছির দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এক যৌনকর্মীকে খুন করে উত্তরপ্রদেশের এই ২ যুবক। জানা গিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এবং টাওয়ার ডাম্প পদ্ধতি ব্যবহার করার পর ওই ২ যুবকের টাওয়ার লোকেশন ট্রেস করে তাদের ধরা হয়।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মনীশ ও সুরজের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়েছিল ২ জন। এরপর তাদের ঘুম ভাঙে হাওড়া স্টেশনে। স্টেশনে নেমে তারা সোজা চলে যায় সোনাগাছি। তারপরে এক যৌনকর্মীর ঘরে ঢুকে ওই ২ জন। জানা গিয়েছে, টাকা পয়সা নিয়ে বচসা শুরু হয়েছিল  যৌনকর্মী ও ২ যুবকের মধ্যে। বচসার সময় হঠাৎ করে মনীশ ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে যৌনকর্মীর ওপর। ক্রমাগত কোপ মারতে থাকে গলায় ও শরীরে। নির্যাতিতা যৌনকর্মী তীব্র  যন্ত্রণায় আর্তনাদ শুরু করলে সুরজ ও মনীশ তাঁকে চেপে ধরে। কোপানোর পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই যৌনকর্মীকে।

জানা গিয়েছে, খুনের পর ওই যৌনকর্মীর ঘর থেকে সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় উত্তরপ্রদেশের বাসিন্দারা। এই ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশে অভিযান চালিয়েছিল বটতলা থানার একটি দল। খুনের ৮ দিনের মাথায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?