তথ্য-প্রমাণ লোপাট করে মামলা দুর্বল করে দেওয়ারও চেষ্টা করা হয়েছে, দাবি সিবিআইয়ের

আর জি কর কাণ্ডে তদন্তে নেমে এবার আন্দোলনকারীদের দাবিকেই কার্যত মান্যতা দিতে চলেছে সিবিআই। নেপথ্যে প্রমাণ লোপাট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) আন্দোলনকারীদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায়(Doctor Rape and Murder Case) তথ্যপ্রমাণ লোপাট করেছে। সেই কাজে তাঁদের সাহায্য করেছে পুলিশ আর রাজ্য সরকার। এই বিতর্কের মাঝেই সিবিআইয়ের(CBI) তরফে আদালতে লিখিত ভাবে একটি বিষয় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। আদালতকে জানানো হবে, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহে ধোঁয়াশা রয়েছে। তথ্য-প্রমাণ লোপাট করে মামলা দুর্বল করে দেওয়ারও চেষ্টা করা হয়েছে বলেই মনে হচ্ছে। অর্থাৎ আন্দোলনকারীদের দাবিকেই কার্যত এক্ষেত্রে মান্যতা দিতে চলেছে সিবিআই। আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধারের পরে নমুনা সংগ্রহে দেরি ও টালবাহানার অভিযোগ আগেই উঠেছিল। তাতে আরও বেনিয়মের তথ্য এ বার উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সেই তথ্যও তাঁরা আদালতের সামনে তুলে ধরতে চলেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, শুভেন্দুর জেলায় ৯৩ জন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্য দফতর

এই বিষয়ে আর জি কর কাণ্ডে তদন্ত করতে নামা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, ঘটনাস্থলে দেহ থেকে নমুনা সংগ্রহ যে ফরেন্সিক বিশেষজ্ঞদের করার কথা ছিল, তাঁরা করেননি। বদলে তা করেছেন অন্য ফরেন্সিক বিশেষজ্ঞেরা। সাধারণত ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞেরা(Specialists in Forensic Medicine) মৃতদেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। আর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক গবেষকেরা। এই দুয়ের মধ্যে ফারাক আছে। যারা মৃতদেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তাঁরা হন চিকিৎসক আর যারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা চিকিৎসক হন না, কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ব্যক্তি হন। দেহ থেকে যাঁরা নমুনা সংগ্রহ করেন, তাঁদের ক্ষেত্রেও বিশেষ বিশেষ ঘটনায় বিশেষ পারদর্শিতার প্রয়োজন থাকে। যেমন, বিষক্রিয়ার ক্ষেত্রে কিছু বিশেষ দিক থাকে। আবার, ধর্ষণ ও খুনের ঘটনার নমুনা সংগ্রহের ক্ষেত্রেও কিছু বিশেষ দিক থাকে। কিন্তু আর জি করের ঘটনার তদন্তে দেখা যাচ্ছে, দেহ উদ্ধারের দিন যে দুই ফরেন্সিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে দেহ থেকে নমুনা সংগ্রহ করেছিলেন, তাঁরা চিকিৎসক নন। এখন এদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর করছে সিবিআই। দু’জনকেই ইতিমধ্যেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কখন, কোন কর্তার নির্দেশে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন তা ওই দু’জনের থেকে জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন, বাংলার চাপে ১১৬ বছরের পুরনো রেজিস্ট্রেশন আইন পরিবর্তনের পথে মোদি সরকার

পাশাপাশি, বেলগাছিয়ায় রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির(Forensic Laboratory) কর্তাদেরও চিঠি পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। এমনকি ওই ফরেন্সিক পরীক্ষাগারের কর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তবে এখনও পর্যন্ত রাজ্যের ফরেন্সিক পরীক্ষাগারের তরফে কোনও রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়নি। এবং তাতে টালবাহানা অব্যাহত বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। উচ্চ আদালতে আগামী শুনানিতে এই অসহযোগিতার বিষয়ে লিখিত ভাবে জানানো হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে আততায়ীর পায়ের ছাপ এবং হাতের ছাপের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সোশ্যাল মিডিয়ায়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ঘটনার দিন সেমিনার রুমে থিকথিকে ভিড়। যদিও পুলিশের দাবি, মূল ঘটনাস্থল ঘেরা ছিল। যে অংশ ঘেরা ছিল না সেখানেই সবাই দাঁড়িয়ে ছিল। সিবিআই সূত্রে এটাও জানা গিয়েছে যে, ঘটনাস্থলের তথ্যপ্রমাণ লোপাটের আরও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে এসেছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের