ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : মুকুটমণি অধিকারীর পর ইস্তফা দিলেন আরও এক বিজেপি বিধায়ক। শুক্রবার বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্তফা দিলেন। এবারের লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বিশ্বজিৎ। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।

এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে বিশ্বজিৎ দাস জানান, ‘বিজেপিতে যাওয়া আমার কাছে ভুল ছিল। বাগদার মানুষের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, সেটা বজায় থাকবে।‘ পাশাপাশি গত আড়াই বছর ধরে বাগদা বিধানসভা এলাকায় তিনি যে কাজ করেছেন, তার খতিয়ানও তুলে ধরেন বিশ্বজিৎবাবু। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি যা কাজ করেছি বাগদাতে, স্বাধীনতার পর আর কেউ তা করেছে কিনা সন্দেহ রয়েছে। বিধায়ক কোনও দলের হয় না। বাগদার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। সেজন্য বাগদার মানুষের কাছে আমি কৃতজ্ঞ।‘ উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন বিশ্বজিৎবাবু। এরপর বিজেপির টিকিটেই জয়লাভ করেছিলেন তিনি। তবে এবারে তৃণমূল যোগ দিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন বিশ্বজিৎ।

এর আগে বৃহস্পতিবার রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমনি অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে আসেন তিনি। মুকুটমনি অধিকারীও এবারের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!