কদর্য রাজনীতি রাজ্যপালের, বেছে-বেছে যাচ্ছেন বিরোধী দলের আক্রান্তদের বাড়িতে

দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে পূর্বসূরি জগদীপ ধনকড়ের পথেই হাঁটছেন বঙ্গের নব্য ‘ছোটলাট’ সি ভি আনন্দ বোস।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে পূর্বসূরি জগদীপ ধনকড়ের পথেই হাঁটছেন বঙ্গের নব্য ‘ছোটলাট’ সি ভি আনন্দ বোস। গত কয়েকদিনে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পারিক হিংসায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে যেমন কংগ্রেস-সাইপিএম ও আইএসএফ কর্মী রয়েছেন, তেমনই রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীও। কিন্তু বেছে-বেছে বিরোধী দলের নিহত কর্মীদের বাড়িতে গিয়ে চোখের জল ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে পরোক্ষে বুঝিয়ে দিচ্ছেন, বিরোধী দলের দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল কর্মীদের মৃত্যু মোটেও দুঃখজনক নয়। প্রশ্ন উঠেছে, জনগণের করের অর্থে মোটা মাইনে পাওয়া তথাকথিত সাংবিধানিক প্রধান কীভাবে একচোখা হতে পারেন?

পঞ্চায়েতের মনোনয়ন জমা পর্বে রাজ্যে বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। আর সেই অশান্তির ঘটনা ঘটেছে বিশেষ এক সম্প্রদায় অধ্যুষিত এলাকায়। বিজেপি দালাল কয়েকটি সংবাদমাধ্যম যে সন্ত্রাসের গল্প শোনাচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। কেননা, বিরোধী দলগুলির দেওয়া মনোনয়ন পত্রের পরিসংখ্যানই বুঝিয়ে দিয়েছে, সন্ত্রাস হলে এত বিপুল সংখ্যক মনোনয়ন জমা পড়ত না। কিন্তু বিজেপিপন্থী সংবাদমাধ্যমের অপপ্রচারই পদ্ম শিবিরের দয়ায় রাজ্যপালের পদ বাগানো সি ভি আনন্দ বোসের কাছে ধ্রুব সত্যি হয়ে দাঁড়িয়েছে।

আচমকাই ঘুম ভেঙ্গে বিবেক তাড়িত হয়ে ‘নেহি ছোড়েঙ্গে’ বলে হুঙ্কার দিয়ে বিরোধী দলকে অক্সিজেন জোগাতে আসরে নেমেছে তথাকথিত সাংবিধানিক প্রধান। শুক্রবার সোজা চলে গিয়েছিলেন ভাঙড়ে। নওশাদ সিদ্দিকীর আইএসএফের কর্মীদের বাড়ি-বাড়ি ঘুরে অভয় দিয়েছেন, ‘হাম হ্যায় না’। শনিবার গিয়েছিলেন ক্যানিংয়ে। আর আজ রবিবার মুর্শিদাবাদের খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। সেই সঙ্গে নজিরবিহীনভাবে রাজভবনে খুলেছেন কন্ট্রোল রুম। বিরোধীরা যাতে সরাসরি তাঁর কাছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মনগড়া অভিযোগ জানাতে পারেন তার জন্য চালু করেছেন ইমেল পরিষেবা।  

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়ব না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

প্রতারকের খপ্পরে বিক্রান্ত ম্যাসির স্ত্রী, সাইবার জালিয়াতির শিকার ’12th fail’ অভিনেতাও

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি