দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার থেকে দক্ষিণবঙ্গে একটানা চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে ফের একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এর দরুণ আগামী শনিবার থেকে টানা ছদিন দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,৩১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

এই দু দিন গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।১ সেপ্টেম্বর থেকে উপকূলবর্তী জেলা দুই ২৪পরগনায় দু -এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।আগামী ৭ তারিখ পর্যন্ত জারি থাকবে বৃষ্টি।

উত্তরবঙ্গতেও (North Bengal)হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির কথা বলা হচ্ছে তার তুলনায় তুলনামূলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের মতে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে তাতে তাপমাত্রা অনেকটা কমবে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ