দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৩ নভেম্বরের পরেই কলকাতায় তাপমাত্রার পতন ঘটবে

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ২৩ শে নভেম্বরের পর থেকে কলকাতায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে।শুক্রবার যে সাইক্লোনটি ছিল সেটি বাংলাদেশ কোস্টে প্রবেশ করে অনেকটা দুর্বল হয়ে গেছে । তা নিম্নচাপে পরিণত হয়েছে । যার প্রভাব বাংলাদেশ এবং মিজোরামের উপরে আছে এবং এই নিম্নচাপটি শনিবার পুরোপুরি শেষ হয়ে যাবে নিজের শক্তি হারিয়ে । শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) ডিউটি অফিসার উমাকান্ত সাহা এই খবর জানান ।

তিনি বলেন,আগামী ৪ থেকে ৫ দিন আমাদের রিজিয়নে কোন নতুন সিস্টেম নেই। দক্ষিণবঙ্গে(South Bengal) পুরোপুরি ড্রাই ওয়েদার (Dry Weather)থাকার সম্ভাবনা থাকছে। বৃষ্টির(Rain) কোন সম্ভাবনা নেই জগদ্ধাত্রী পুজোর কয়েক দিন ।আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার শুষ্ক আবহাওয়া । ২১ নভেম্বর নাগাদ দার্জিলিং এবং কালিংপং এর পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । একটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে।

এছাড়া উত্তরবঙ্গের(North Bengal) বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকা সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে। কলকাতার ক্ষেত্রে এক থেকে দুই ডিগ্রি কমে ১৯ থেকে ২০° কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। ২৩ নভেম্বরের পর থেকে কলকাতাতে তাপমাত্রা কমতে শুরু করবে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ