উত্তরবঙ্গে ৪৮ ঘন্টা দুর্যোগ চলবে, স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। শক্তিশালী হয়ে সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office)  পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন,বাংলার মৎস্যজীবীদের জন্য রাজ্যের উপকূলে কোন সতর্কবার্তা নেই। তবে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ১৫  অগাস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা।বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।রবিবার ও সোমবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।দক্ষিণবঙ্গে বুধবার নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে। শনিবার থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে(South Bengal)।উত্তরবঙ্গের (North Bengal)প্রবল বৃষ্টি হলেও সেই বৃষ্টি রেকর্ড পরিমাণ নয়। প্রতিবছরই বর্ষার সময় এরকম বৃষ্টি হয়।

সতর্কতা ও পরামর্শ জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নীচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা – তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে।দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা। প্রবল দুর্যোগ আগামী দিন উত্তরবঙ্গে।

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ