বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রাজ্যের একাধিক জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ১২ ঘন্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামিকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে নিম্নচাপটি।সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের ২২ অগস্ট শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন,রাজ্যের প্রায় সব জেলাতেই কোন কোন অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে(North Bengal) উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। সোম এবং মঙ্গলবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গে সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে।

মঙ্গল ও বুধবারে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি হবে। রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। ফলে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে দুর্যোগ জারি থাকবে।

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর