রেডরোডেও বাঙালির জাত্যাভিমান, মেগা কার্নিভালেও থিমের চমক

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাণের পুজোর শেষে শহরে মেগা কার্নিভাল। কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপুজো কার্নিভাল। চলতি বছর ১০০-র বেশি ক্লাব এই কার্নিভালে অংশ নিচ্ছে। মহামায়ার শোভাযাত্রা, নাচ, গান সব কিছু মিলিয়ে আজ কলকাতায় হৈ হৈ অবস্থা। আনন্দ, হৈ হৈ-র পাশাপাশি এই কার্নিভালেও উঠে আসছে বাঙালির জাত্যাভিমান। পুজো কমিটি গুলো নিজেদের ট্যাবলোতে করে মায়ের প্রতিমার সঙ্গে কিছু বার্তাও দিতে চাইছে। ট্যাবলোর সাজ দেখে সেটাই বোঝা যাচ্ছে।

বাংলা ভাষা ও বাঙালির অস্মিতা এই বছররের কার্নিভালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড রোডের বিশেষ শোভাযাত্রায় অংশ নিচ্ছে কাশীবোস লেন, নলীন সরকার স্ট্রীট সহ উত্তর ও দক্ষিণের একাধিক পুজো কমিটি। একাধিক পুজো কমিটি তাঁদের ট্যাবলোয় পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচারের প্রতিবাদ জানানো হয়েছে। পুজো মণ্ডপে যেমন থিমে ব্যবস্থা করা হয়েছিস, তেমন কার্নিভালেও রয়েছে থিমের চমক। চলতি বছরে একাধিক পুজো কমিটি তাংদের থিমই করেছিল বাংলা ভাষাকে নিয়ে। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। বাংলার অস্মিতাই ফুটে উঠেছিল মণ্ডপে মণ্ডপে। উমার বিদায়তেই সেই ছোঁয়াই রাখতে চাইছেন পুজো কমিটিরা।

রবিবার তিলোত্তমার বুকে অনুষ্ঠিত হবে দুর্গার কৈলাস পাড়ির বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রসঙ্গত, ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল হবে। এই কার্নিভালে ২০ হাজার দর্শকের আসনের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এবং অন্যান্য অতিথিদের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ মঞ্চ। সকলের সামনেই বাংলার জাত্য়াভিমানকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

তৃণমূল বিধায়ককে দেখে “চোর চোর” স্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন জনপ্রতিনিধি

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর