বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও যোগ্য সম্মানটুকু পাননি অনুপ ঘোষাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিনি আর নেই। তবুও তিনি চিরকাল থেকে যাবেন বাঙালির হৃদয়ে । প্রয়াত হয়েছেন ‘ভূতের রাজা দিল বর’-এর স্রষ্টা বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল।  শুক্রবার নিজ বাসভবনেই তিনি  প্রয়াত হন। মাত্র ১৮ বছর বয়সে প্লেব্যাক গায়ক হিসাবে চলচ্চিত্রে গান করা শুরু করেন অনুপ।  সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ‘ভূতের রাজা দিল বর’  গান থেকে শুরু করে ‘হীরক রাজার দেশে’র ছবিতে  ‘এসে হীরক রাজার দেশে’ মতো গানের সৌজন্যে তাঁর পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।   এই ছবিগুলিতে গাওয়া তাঁর গানগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে।

 ১৯৮১ সালে ‘হীরক রাজার দেশে’ গানের জন্য জাতীয় পুরস্কারের অর্জন করেন অনুপ।  তিনি বাংলা, হিন্দি-সহ নানা ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন।   ১৯৮৩ সালে হিন্দি মাসুম চলচ্চিত্রে গান গেয়ে প্রশংসিত হয়েছেন অনুপ। নাসিরুদ্দিন শাহ-শাবানা আজমি-যুগল হংসরাজ অভিনীত সেই ছবিতে তাঁর  গান শ্রোতা-দর্শকদের চোখে জল এনে দিয়েছিল—তুঝসে নারাজ নেহি জিন্দেগি হ্যারান হুঁ ম্যায়..।

 সঙ্গীত পরিচালকের  পাশাপাশি তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। ভারত ছাড়াও অনুপের গান ছড়িয়ে পড়েছে বিশ্বের বহু দেশে। অনেকে মনে করেন,অনুপের  গলায় কিশোর কুমার আর হেমন্তের স্বরের যেন সঙ্গম ছিল। তাই অনুপের মৃত্যু হলেও তাঁর গান থেকে যাবে সকলের হৃদয়ে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩