রাষ্ট্রপতি শাসনের আর্জি নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর দরবারে বঙ্গ বিজেপির সাংসদরা

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ খবর জানিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন দখলের স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে। রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন অধরা থেকে গিয়েছে। কিন্তু তাতেও হাল ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরবারে হত্যে দিচ্ছেন বঙ্গ বিজেপির সাংসদরা। আগামী বুধবার সকাল সাড়ে আটটার সময়ে মোদির বাসভবনে যাচ্ছেন বাংলার ১৭ বিজেপি সাংসদ। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ খবর জানিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার।

রামপুরহাটের বকটুইকাণ্ড নিয়ে প্রথম থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বকটুইকাণ্ড নিয়ে মুখ খুলে দুঃখপ্রকাশ করলেও রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। যদিও তাতে ক্ষান্ত হতে নারাজ পদ্ম শিবিরের নেতারা। গত কয়েকদিন ধরেই এ নিয়ে আন্দোলন চালাচ্ছেন তাঁরা।

সোমবার সকালে বিধানসভাতেই বকটুইকাণ্ড নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। নজিরবিহীনভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিধায়করা। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘুষিতে নাক ফেটে গিয়েছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে অসভ্যতামির দায়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির পাঁচ বিধায়ককে চলতি বছরের জন্য সাসপেন্ডও করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিন সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতি সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামী বুধবার সকাল সাড়ে আটটার সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রাজ্যের ১৭ জন বিজেপি সাংসদ। রাজ্যে আইনশৃঙ্খলা বলে যে কিছু অবশিষ্ট নেই, তা তুলে ধরা হবে। কেন্দ্রীয় হস্তক্ষেপ চাওয়া হবে। তবে কেন্দ্রীয় হস্তক্ষেপ মানে ৩৫৬ ধারা জারির দাবি কিনা, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি তিনি।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর