IMA থেকে সাসপেন্ড ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও চাপ বাড়ল  চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। IMA অর্থাৎ  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন থেকে  সাসপেন্ড হওয়ার পাশাপাশি তাঁর বাতিল হয়েছে প্রাথমিক সদস্য পদ। থ্রেট কালচার এবং আরজি করের ঘটনায় নাম জড়ানোর জন্য বিরূপাক্ষকে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে একের পর এক বিতর্কে তিনি  জড়িয়েছিলেন । এবার তিনি পড়লেন আরও বিপাকে।

বর্তমানে আরজি কর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই স্ক্যানারে রয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। ইতিমধ্যেই  তাঁকে সাসপেন্ড করেছে স্বাস্থ্যদপ্তর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল।  আর এবার তাঁকে সাসপেন্ড করল IMA। জানা গিয়েছে, যতদিন পর্যন্ত সিবিআই তদন্ত শেষ হবে ততদিন বহাল থাকবে এই সাসপেনশন। কারণ, সিবিআই তদন্তে উঠে এসেছে চিকিৎসক তরুণীর  দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে ছিলেন বিরূপাক্ষ। ইতিমধ্যেই আর জি কর মামলায় বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে CBI।

বিরূপাক্ষকে দেওয়া চিঠিতে  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন লিখেছে ,’ বর্তমানে আপনি সিবিআই স্ক্যানারে রয়েছেন। তাই স্বাস্থ্যদপ্তর,  রাজ্য মেডিক্যাল কাউন্সিল এবং সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিলের রাজ্য় শাখাও আপনাকে সাসপেন্ড করেছে।‘ আর তাতেই কিছুটা হলেও চাপ বাড়ল বিরূপাক্ষের। তবে এদিনের এই সাসপেনশন নিয়ে এখন তাঁর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?