বিজেপি বিষবৃক্ষে পরিণত হয়েছে, জবাব দেবে বাংলা, গিরিরাজের মন্তব্যে কটাক্ষ শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি বাংলাকে জয় করতে পারে না, তাই বাংলাকে অপমান করার চেষ্টা করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে পারে না। কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং-র মন্তব্যকে কটাক্ষ করে বিজেপিকে এইভাবে নিশানা করেছেন রাজ্যেরমন্ত্রী শশী পাঁজা।

শুক্রবার বিহারে এনডিএ এগিয়ে যাওয়ার পরে কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, এই জয় বিজেপির, এবার বাংলার পালা। বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশীরা থাকতে পারবেনা। এই মন্তব্যের কটাক্ষ করে শশী পাঁজা বলেছেন, বিজেপি বিষবৃক্ষে পরিণত হয়েছে। বাংলার কোটি কোটি মানুষকে অপমান করছেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশী থাকে বল জানাচ্ছেন। ভারতের সংবিধান প্রণেতা, কবি, বিপ্লবী, নোবেল বিজয়ী সকলকে অসম্মান করেছেন গিরিরাজ সিং। শশী পাঁজা আরও বলেছেন, এটি বাংলার ওপরে সরাসরি আক্রমণ। এর থেকে স্পষ্ট তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনঠাসা, হতাশ হয়ে আক্রমণ চালাচ্ছে। বাংলাবিদ্বেষীদের কাছে মাথা নত করবে না। এরা সাম্প্রদায়িক বিষ ছাড়া কিছুই করেনি।

তিনি আরও বলেছেন, বাংলাকে এইভাবে অপমান করার জবাব পাবে বিজেপি। এই অপমানই রাজ্যে বিজেপির কফিনের শেষ পেরেক। বিজেপিকে দিন গোনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায় স্পষ্ট বাংলা ভোটবাক্সে উত্তর দেবে। বাংলায় বিভিন্ন জাতি, সম্প্রদায়ের লোক একসঙ্গে বসবাস করেন। এই বিষয়টি মেনে নিতে পারেনা বিজেপি। বাংলায় সকলের মধ্যে একতা রয়েছে। এটাতেই ভয় পায় বিজেপি। একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে এই ধরনের মন্তব্য অসংবিধানিক। বাংলার সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জবাব পাবে বিজেপি। বাংলার লোক ভাবনা চিন্তা করে ভোট দেয়। এদিন রাজ্যের মন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার কথা উঠে এসেছে। বাংলার সংস্কৃতি অপমান করে, রোহিঙ্গা বাংলাদেশী দাগিয়ে দিয়ে, ভাষা আক্রমণ করে জয় আসবে না।

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের