তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর বাকি ১০ দিন। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। ঠিক তার প্রাক্কালে তৃণমূলে যোগদান করলেন চন্দ্রকুমার বসু। আজ, রবিবার তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নেতাজি প্রপৌত্র। ব্রাত্য বসু ও লোকসভার সাংসদ কীর্তি আজাদের হাত ধরে ঘাসফুল শিবির যোগ দিলেন তিনি। আর হাতে তুলে নিলেন দলীয় পতাকা। কদিন আগে এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার পরই কার্যত বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছিল তাঁর। তখন প্রশ্ন তুলেছিলেন, নেতাজির মতো দেশনায়কের প্রপৌত্র হওয়ার পরও কি তাঁর নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয়?

এদিকে চন্দ্র বসু ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দলে যোগ দিয়ে একবাক্যে স্বীকার করে নেন যে, তাঁর বিজেপিতে যোগদান ভুল ছিল। আর তাই পদ্মশিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সামিল হওয়ার জন্য ঘাসফুলে যোগ দিলেন চন্দ্র বসু। তৃণমূল ভবনে বসেই নেতাজি পরিবারের সন্তান বললেন, ‘‌ওরা ভারতের সংবিধানের বিরোধিতা করে। বিভাজনের রাজনীতির বিরোধিতা করতে এখন নেতাজির ভারতবর্ষ ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক। কয়েক বছর আগে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ঐতিহাসিক ভুল করেছিলাম। সেই ভুল আমি আজ সংশোধন করে নিলাম।’‌

অন্যদিকে চন্দ্র বসুর অভিযোগ, বিজেপিতে যোগ দিয়ে বাংলার জন্য একাধিক প্রস্তাবও রেখেছিলেন তিনি। কিন্তু তা গ্রহণ করা হয়নি। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে নেতাজির প্রপৌত্র বলেন, ‘‌শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শই আমার রাজনীতি। বিজেপি আশ্বাস দিলেও তা সম্ভব হয়নি। বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ মানে না। বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়। আজ আমরা দেখছি যে, বিজেপি বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে। এখন ভারতকে বাঁচাতে এবং বিভেদের রাজনীতিকে রুখতে লড়াই করতে হবে।’‌

এছাড়া চন্দ্র বসু ২০১৬ সালেই বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৯ সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি। বারবারই অবশ্য পরাজয়ের মুখ দেখেন তিনি। এসআইআর শুনানিতে তলব করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসুকে। তিনি নিজেই তখন শুনানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আর এবার নির্বাচনের ঠিক আগেই আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে