সার্জেন্টের চোখে ইট ছুঁড়ে মারা বিজেপি নেত্রী গ্রেফতার মহেশতলায়

কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিষ চক্রবর্তীর চোখে ইট ছোঁড়াই ঘটনায় গ্রেফতার বিজেপি নেত্রী রিঙ্কু নস্কর ও বিজেপি কর্মী সুব্রত দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন অভিযানে(Nabanna Abhiyaan) আসা গেরুয়া ব্রিগেডের কর্মীদের ছোঁড়া ইটের আঘাতে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন কলকাতা পুলিশের(Kolkata Police) ট্র্যাফিক সার্জেন্ট(Traffic Sargent) দেবাশিষ চক্রবর্তী(Debasish Chakrabarty)। সেই ঘটনায় গতকালই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, যে বা যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, তাঁদের খুঁজে বের করা হবে। দেখা গেল সেই দাবির ২৪ ঘন্টার মধ্যেই ওই ঘটনায় গ্রেফতার(Arrest) হলেন এক বিজেপি(BJP) নেত্রী। নাম তাঁর রিঙ্কু নস্কর(Ringku Naskar)। যদিও ফেসবুকে তাঁর প্রোফাইলের নাম রিঙ্কু সিং। সূত্রে জানা গিয়েছে, পুলিশ রিঙ্কু ছাড়াও সুব্রত দাস(Subrata Das) নামে বিজেপির এক কর্মীকে গ্রেফতার করেছে এই ঘটনায়। দুইজনেরই বাড়ি মহেশতলা এলাকায়। দু’জনকেই পুলিশ গত ২ দিন ধরে খুঁজছিল। গতকাল রাতে মহেশতলা থেকেই দুইজনকে আটক করা হয়। সেখান থেকে এদিন তাঁদের নিয়ে আসা হয় ময়দান থানায়। এরপরেই গ্রেফতারির বিষয়টি জানানো হয় সরকারি ভাবে। এদিনই দুইজনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।  

আরও পড়ুন, দিল্লিতে মমতা বিরুদ্ধে FIR বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীর

গত ২৭ অগস্ট ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া ব্রিগেড। সেদিন নবান্ন অভিযানের সময় স্ট্র্যান্ড রোডের কাছে কর্তব্যরত ছিলেন কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিষ চক্রবর্তী। পুলিশের গাড়িতেই ছিলেন তিনি। তাঁদের গাড়ি লক্ষ্য করে আচমকা ইট ছোড়া শুরু হয়। একটি ইট সরাসরি দেবাশিষবাবুর চোখে লাগে। তাঁকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই গাড়িতে থাকা আরও কয়েক জন পুলিশকর্মী আহত হন ইটের ঘায়ে। ওই ঘটনায় ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। কার্যত বুধবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল ঘটনার সময় হেস্টিংস এলাকায় নবান্ন অভিযানে সামিল হয়ে ইট ছোঁড়াই ঘটনায় যারা যারা জড়িত ছিল তাঁদের চিহ্নিতকরণের কাজ।

আরও পড়ুন, দেবাশিষ চক্রবর্তীকে চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে পারে রাজ্য সরকার

কলকাতা পুলিশের সেই কাজে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়া পড়া নানান ভিডিও ও সিসিটিভি ফুটেজ। তাতেই ইট ছোঁড়ার মুহুর্তের ছবি চলে আসে কলকাতা পুলিশের হাতে। সেই ছবি দিয়ে খোঁজ শুরু হয় গতকাল সকাল থেকে। ওই এলাকার ক্যামেরায় যাদের দেখা গিয়েছে, তাদের মধ্যে হামলাকারী হিসাবে চিহ্নিত করে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছিল কলকাতা পুলিশ। সাধারণ মানুষের কাছে ওই হামলাকারীদের সন্ধান চাওয়া হয়েছিল। রাতেই পরিচয় সামনে আসে দুইজনের। রিঙ্কু নস্কর ও সুব্রত দাস। এরপরেই মহেশতলা থানার পুলিশ রাতেই তাদের আটক করে নিজ নিজ বাড়ি থেকে। এদিন তাদের ময়দান থানায় নিয়ে এসে গ্রেফতার করার কথা জানানো হয়। এই দুইজনের বাইরেও যারা সেই ঘটনায় যুক্ত ছিল তাদেরও খোঁজ চলছে।

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা