মানুষের ভোগান্তি বাড়িয়ে আন্দোলনের নামে গুন্ডামি বিজেপির

সেন্ট্রাল অ্যাভিনিউতে সেই অভিযান থেকে পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলে দেওয়া থেকে শুরু করে শহরের পথে তাণ্ডব চালায় পদ্ম শিবিরের কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে আন্দোলনের নামে কার্যত গুন্ডামি চালাল বিজেপি। ডেঙ্গু মোকাবিলায় কলকাতা পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলে বৃহস্পতিবার অভিযানে নামে গেরুয়া শিবির। সেন্ট্রাল অ্যাভিনিউতে সেই অভিযান থেকে পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলে দেওয়া থেকে শুরু করে শহরের পথে তাণ্ডব চালায় পদ্ম শিবিরের কর্মীরা। মহানগরের গুরুত্বপূর্ণ জায়গায় এমন অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ডেঙ্গু ইস্যুতে বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চা কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযানে নেমে সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে পুলিশের ব্যারিকেডের সামনে আটকে পড়ে গেরুয়া শিবিরের কর্মীরা। যেহেতু সেন্ট্রাল অ্যাভিনিউ শহরের গুরুত্বপূর্ণ জায়গা। তাই এই অংশে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। কোনও আগাম অনুমতি না নিয়ে অভিযানে নেমে বিজেপির নেতা কর্মীরা পুলিশের সেই ব্যারিকেডের সামনে এসে তাণ্ডব চালাতে শুরু করে। বন্ধ হয়ে যায় সমস্ত যান চলাচল। প্রায় ২০ মিনিট ধর্মতলা গামী সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায়। ব্যারিকেড তুলে ছুঁড়ে দিতে দেখা যায় আন্দোলনকারীদের। পথে নেমে আন্দোলনের নামে এমন তাণ্ডবে স্বাভাবিকভাবে চাঞ্চল্য তৈরি হয়। পথচলতি সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়। নিজেদের তাণ্ডবের মাঝে পড়ে অসুস্থ হয়ে যান কয়েকজন বিজেপি কর্মী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতা পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

মেডিক্যাল কলেজ হাসপাতাল, চক্ষু হাসপাতাল-সহ একাধিক হাসপাতাল রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়। সেখানে এদিনের তাণ্ডবের ফলে রোগী ও রোগীর পরিজনেররা আটকে পড়েন রাস্তায়। অবরোধের ফলের তৈরি হয় ভোগান্তি। এদিন মিছিলে ছিলেন বিজেপির ইন্দ্রনীল খা, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ সহ পৌরসভার কাউন্সিলর। প্রথমে পুলিশের তরফে বিজেপির নেতাদের আবেদন করা হয় রাস্তা অবরধ তুলে নেওয়ার জন্য। কিন্তু তাতে কর্ণপাত না করায় অবশেষে প্রায় ৩০ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিট পেপার ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে তৈরি কেন্দ্র, বিষয়টিকে ‘ঘোর পাপ’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী