শহরের হেরিটেজ ভবনগুলিতে ব্লু প্লাগ বসানোর কাজ শুরু

শহরে গ্রেড ওয়ান হেরিটেজ ভবন রয়েছে প্রায় ৬০০টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হেরিটেজ (HERITAGE) ভবনগুলিকে নতুন তকমা দিচ্ছে কলকাতা পুরনিগম। তবে সমস্ত হেরিটেজ ভবন এই তকমা পাবে না। হেরিটেজ তালিকায় থাকা সবচেয়ে প্রাচীন ভবন গুলিই পাবে ‘ব্লু প্লাগ’। পুরনিগমের (KOLKATA MUNICIPAL CORPORATION) দাবি, এর ফলে প্রাচীণের তালিকায় থাকা অতি প্রাচীণদের চিহ্নিত করা যাবে সহজে। উল্লেখ্য, এখানে লণ্ডণকে কিছুটা অনুসরণ করা হচ্ছে। 

সমস্ত গ্রেড ওয়ান হেরিটেজ ভবন এই প্লাগ পাবে। উল্লেখ্য, হেরিটেজ তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘গ্রেড ওয়ান’। শহরে এই ধরণের ভবন রয়েছে প্রায় ৬০০টি। পুরনিগমের পক্ষ থেকে বলা হয়েছে, কেন ভবনটি হেরিটেজ, তাও উল্লেখ করা থাকবে।

জানা গিয়েছে, কয়েক ধাপে চলবে ব্লু প্লাগ বসানোর কাজ। ইতিমধ্যেই এই প্লাগ বসেছে রানি রাসমনির জানবাজারের বাড়িতে। ফলক বসবে কলকাতা পুরনিগমের মূল ভবনেও। জানা যাচ্ছে চলতি বছরের মধ্যেই পুরনিগমের এই ভবনে ফলক বসানো হবে।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলাতেও এই উদ্যোগ নেওয়ার দাবি উঠছে। কারণ, স্থাপত্য- ভাস্কর্য- ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ এমন অনেক ভবন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখা গিয়েছে,  এমন অনেক প্রাচীন ভবন আছে যেখানে থাকতেন বা পা পড়েছিল বিখ্যাত ব্যক্তিদের। দাবি, সেই ভবনগুলির সংস্কার এবং সংরক্ষণ হোক। কলকাতা পুরনিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলকাতা তথা রাজ্যবাসী।

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?