বারুইপুরে আইনজীবীর দেহ উদ্ধার

আইনজীবীর (Lawyer) রহস্যজনক মৃত্যু বারুইপুরে। বুধবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হল দেহ। ঘটনাকে কেন্দ্র্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনজীবীর রহস্যজনক মৃত্যু বারুইপুরে। বুধবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হল দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আইনজীবীকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আইনজীবীর নাম সঞ্জয় মিত্র। বারুইপুর আদালতের আইনজীবী ছিলেন তিনি। পরিবারের দাবি, প্রতিদিনের মত মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতের উদ্দেশে বের হন ওই আইনজীবী। ওইদিন বিকেলে বাড়ি ফিরেও আসেন। বিকেল ৩টেয় বাড়ি ফিরে মেয়েকে টিউশনি পড়তে দিয়ে আসেন সঞ্জয় মিত্র। বাড়িতে বলে গিয়েছিলেন রাতে ফিরবেন। কিন্তু রাত ১২টা বেজে গেলেও বাড়ি ফেরেননি তিনি। ক্রমশ উদ্বেগ বাড়তে থাকে পরিবারের। সঞ্জয়ের খোঁজ শুরু করে তাঁর পরিবারের লোকজন। কিন্তু সারারাত খোঁজ খবর নিয়েও কোথাও তাঁর হদিশ পাওয়া যায়নি। বুধবার সকালে সঞ্জয়ের বাড়ি থেকে কিছুটা দূরে মাঝেরহাট এলাকায় পানাপুকুর থেকে দেহ উদ্ধার হয়। মৃতের বাড়িতে এই খবর ঘটনাস্থলে আসেন মৃতের ভাই সমরেশ মিত্র। তিনি দেখেন তাঁর দাদার বাইক পড়ে রয়েছে। আর বাইকের নীচেই পড়ে রয়েছে দেহ।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় বারুইপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কিন্তু কেন আইনজীবীকে খুন করা হল? তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুন হয়ে থাকতে পারে। সঞ্জয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।

চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?