চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতার যাদুঘরে বোমাতঙ্কের চেষ্টা, উত্তর খুঁজছে পুলিশ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম সপ্তাহন্তেই কিনা কলকাতার যাদুঘরে(Indian Museum Kolkata) বোমাতঙ্ক। বোমা মেরে কলকাতার যাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেটাও আবার জানানো হয়েছে কলকাতা পুলিশকে(Kolkata Police) ইমেল করে। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এদিনই অর্থাৎ শুক্রবার ভোরে সেই ইমেল পেয়েছে কলকাতা পুলিশ। তাঁদের নিজস্ব ই-মেল(Email) আইডিতেই সেই সংক্রান্ত মেল এসেছে। Terrorizer 111 নামের এক সংগঠনের তরফে সেই মেল পাঠানো হয়েছে যাতে সাফ জানানো হয়েছে, কলকাতার Indian Museum-কে বোমা মেরে পুরো উড়িয়ে দেওয়া হবে। আর তার জেরেই এখন কলকাতার যাদুঘরের দরজা বন্ধ করে দিয়ে সব দর্শনার্থীকে বের করে দিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে বোমার সন্ধানে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখান থেকে কিছু না পাওয়ারই খবর মিলেছে।

কলকাতা পুলিশ যে ইমেল পেয়েছে সেখানে দাবি করা হয়েছে, Terrorizer 111 নাকি একটি জঙ্গি সংগঠন। তারা নাকি কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় বোমা রেখে এসেছে। সংবাদমাধ্যমে তাদের নাম না দিলে, অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে তারা নাকি জাদুঘর উড়িয়ে দেবে। সেই ইমেলের পেয়েই এদিন সকাল থেকেই তৎপর হয়েছে কলকাতা পুলিশ। কলকাতার Indian Museum-কে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দিয়ে সকাল থেকেই চলছে তল্লাশি। নিয়ে আসা হয়েছে Bomb Squad-ও। সেই সঙ্গে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করে দেওয়া হয় গোটা ভবনের চারপাশে। যে কয়জন দর্শনার্থী এদিন সেখানে এসেছিলেন তাঁদেরও দ্রুত বাইরে বার করে দেওয়া হয়। যদিও প্রকাশ্যে পুলিশ বোমাতঙ্কের কথা মানছে না। পুলিশের তরফে বলা হচ্ছে, একটি জরুরি অবস্থা তৈরি হওয়ায় জাদুঘরে তল্লাশি চালানো হচ্ছে। তবে সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকদের ধারনা, শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্যই এই ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ