ঘর থেকেই উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ দেহ, রহস্য রাজারহাটে

স্থানীয়দের তৎপরতায় আগুন কিছুটা নেভানো গেলে দেখা যায় অনিমা রায় নামে ওই বাড়ির এক সদস্য অগ্নিদগ্ধ হয়ে পড়ে আছেন। খবর যায় পুলিশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সাতসকালেই রাজারহাট শিখরপুর রায়পাড়া এলাকার এক বাড়ির দোতলায় আগুন দেখতে পান এলাকাবাসী। ওই বাড়ির সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজনও ছুটে আসে। স্থানীয়দের তৎপরতায় আগুন কিছুটা নেভানো গেলে দেখা যায় অনিমা রায় নামে ওই বাড়ির এক সদস্য অগ্নিদগ্ধ হয়ে পড়ে আছেন। খবর যায় পুলিশে। এরপর পুলিশ এসে দেখে বছর সাতান্নর ওই মহিলার মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। এটি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, সে কারণে মানসিক অবাসাদে ভুগছিলেন তিনি। এমনকি পরিবারের বাকি সদস্য এবং পাড়া-প্রতিবেশীদের সঙ্গেও মেলামেশা করতেন না। পুলিশের প্রাথমিক অনুমান, গায়ে কেরসিন ঢেলে আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়া। কারণ, ঘরের মধ্যে থেকে কেরোসিন তেলের জার উদ্ধার হয়েছে। তবে খুন এবং আত্মহত্যার সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই মহিলার পরিবার এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাট শিখরপাড়া এলাকায়।

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?