রাজ্যে পুরভোট হোক ১০ দফায়, কমিশনকে চিঠি দিয়ে আর্জি বাস মালিকদের!

এই পরিস্থিতিতে সমস্ত বুথে কর্মী ও ভোটসামগ্রী পৌঁছে দিতে গেলে বাসের যোগান দেওয়া সম্ভব হবে না। তাই পুরভোট দশ দফায় করার দাবি জানিয়েছে বাস মালিকদের সংগঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়ায় পুরভোট হলেও রাজ্য়ের বাকি পুরসভায় ভোট হবে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো প্রস্তুতিও নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার কথা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। তবে আগামী বছরের শুরুতেই যে রাজ্য়ের ১১৪টি পুরসভা ও কর্পোরেশনে ভোট হবে সেটা একপ্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দিল। তাতে বাস মালিকদের সংগঠন দাবি করেছেন রাজ্য়ের বকেয়া ১১৪টি পুরসভা ও কর্পোরেশনের ভোট ১০ দফায় করানো হোক। যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, এই মুহুর্তে বাস ও মিনিবাসগুলির যা অবস্থা তাতে দশ দফা নির্বাচন না করা হলে সমস্ত বুথে পরিষেবা দেওয়া সম্ভব নয়। কারণ লকডাউন ও বিধিনিষেধের জেরে দীর্ঘদিন ধরে বাস বন্ধ থাকার ফলে বহু গাড়ির অবস্থা খারাপ। এমনিতেই রাস্তায় অনেক কম গাড়ি নামছে। আবার বিধানসভা নির্বাচনের পুরো টাকা এখনও অনেকেই পাননি বলেও দাবি করছেন বাস মালিকরা। আবার পুরভোটের জন্য বেশি গাড়ি দরকার হবে। এই পরিস্থিতিতে সমস্ত বুথে কর্মী ও ভোটসামগ্রী পৌঁছে দিতে গেলে বাসের যোগান দেওয়া সম্ভব হবে না। তাই পুরভোট দশ দফায় করার দাবি জানিয়েছে বাস মালিকদের সংগঠন। পাশাপাশি ভোটের কাজে বাস ভাড়া বৃদ্ধির দাবিও জানিয়েছে সংগঠন। বর্তমানে এই রেট বড় বাসের ক্ষেত্রে ২,৩০০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে ১,৯০০ টাকা। এবার এই ভাড়া ২০ শতাংশ হারে বাড়ানোর দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

পঞ্চায়েত গোডাউনে ‘সবুজ সাথী’র সাইকেল-ত্রাণের সামগ্রী, চাঞ্চল্য ধূপগুড়িতে

ভেন্ডির ডাঁটা ফেলে দিচ্ছেন? বানিয়ে ফেলুন মুচমুচে মশলাদার ভর্তা! রইল রেসিপি

মায়ের অসুস্থতায় অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক

ছোলার ডাল ও সুজি দিয়েই তৈরি হবে ইনস্ট্যান্ট মুচমুচে ধোসা, রইল সহজ রেসিপি

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ বোম্বে হাইকোর্টের

‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও