ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভিনধর্মে হলেও প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তি নিজেদের সম্মতিতে বিয়ে করতে পারেন। সেই বিয়েতে কোনও বাধা দেওয়া যায় না।  ভিনধর্মী এক যুগলকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৯ জুলাই তাঁদের বিয়ের দিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

জানা গিয়েছে, ওই যুগলের প্রায় ১৫ বছরের সম্পর্ক। সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ে না করার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে আদালতে অভিযোগ জানান যুগল। তাঁদের দাবি, বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি পারিবারিক ব্যবসারও ক্ষতি করা হতে পারে বলে ভয় দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। মামলায় যুগলের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদালতে তিনি জানান, পরিবারের চেয়ে তৃতীয় পক্ষের তরফেই বেশি বাধা আসছে। তাঁর অভিযোগ, একটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ম্যারেজ রেজিস্ট্রারের নোটিসের পর কনের বাবাকে ডেকে নিয়ে গিয়ে আপত্তি জানাতে বলা হয় বলেও আদালতে দাবি করা হয়।  সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, ভারতীয় আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্মতি থাকলে তাঁদের বিয়েতে ধর্ম কোনও বাধা হতে পারে না। তাই বিয়ের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃনিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, উলুবেড়িয়া এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ইতিমধ্যেই সতর্ক রয়েছে। বিয়ের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি