শহরে যত্রতত্র চাকরিপ্রার্থীদের আন্দোলনে না হাইকোর্টের, নির্দিষ্ট জায়গায় অনুমতি

যদিও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না’ চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের বার্তা দিয়ে মন্তব্য বিচারপতি শম্পা সরকারের। চাকরিতে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কলকাতায় আন্দোলন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল উচ্চ প্রাথমিকের ১১২ জন চাকরিপ্রার্থী। কিন্তু শহরের যত্রতত্র আন্দোলন করার অনুমতি দেয়নি পুলিশ। এর পর পুলিশের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। বুধবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানির সময় এই মন্তব্য করেন বিচারপতি। যদিও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা(Upper Primary Teachers), এমনটা জানিয়েছেন বিচারপতি।

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের শহরের যত্রতত্র আন্দোলনের অনুমতি না দিলেও কলকাতার নির্দিষ্ট জায়গায় উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি এদিন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা করেন বিচারপতি। বিচারপতি শম্পা সরকার আন্দোলনকারীদের ভর্ৎসনা করে বলেন, ‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না।’

উচ্চ প্রাথমিকের ১১২ জন চাকরিপ্রার্থী নিয়োগে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে কলকাতায় আন্দোলন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। এর পর আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা আদালতে মামলা করেন। সেই মামলার শুনানিতে বুধবার এই নির্দেশ দেন বিচারপতি।  এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার জানান, শহরের নতুন কোনও জায়গায় আন্দোলন করা যাবে না। আন্দোলন করতে চাইলে মাতঙ্গিনী মূর্তির পাদদেশেই করতে হবে। কারণ সেখানেই এই সংক্রান্ত আন্দোলন চলছে। তবে তা হতে হবে শান্তিপূর্ণ। এদিন আদালতে মামলাকারীরা অন্যত্র আন্দোলনের অনুমতি চাইলে।  আপত্তি জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের তরফে বলা হয়, আন্দোলন নিয়ে আপত্তি নেই রাজ্যের। কিন্তু আন্দোলনকারীরা যে জায়গাগুলি বাছাই করছেন, তা নিয়ে সমস্যা রয়েছে। একই ইস্যুতে শহরের সর্বত্র বিক্ষোভ দেখানো যেতে পারে না। বিচারপতি সরকারেরও প্রতিক্রিয়া, ‘একই বিষয়ে সর্বত্র অবস্থান-বিক্ষোভ করব, এটা ঠিক নয়।’ এর পর অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের অনুমতি দিয়েও বিচারপতি বলেন, “যতদিন না চাকরি হচ্ছে, বিক্ষোভ চলবে—এটা বলতে পারি না। তা ছাড়া এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারটি বিচারাধীন রয়েছে। কোথাও অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করব এটা ঠিক নয়।’

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে