‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মসজিদ থেকে মাইক খোলার অভিযোগের মামলায় আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। বরং রাজ্যকে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বলেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি।

মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোনও নোটিস ছাড়াই রাজ্যের প্রায় ৪ হাজার মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে। কোথাও কোথাও শুধুমাত্র মৌখিক নির্দেশেই পুলিশ মাইক খুলেছে বলেও দাবি করেন তিনি। এমনকি পুলিশ মসজিদে উঠে জুতো পরে মাইক খুলছে বলেও অভিযোগ ওঠে। তাঁর দাবি, সব মসজিদে ফের মাইক লাগানোর অনুমতি দেওয়া হোক। তবে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে রাজ্য। এজি বিল্বদল ভট্টাচার্য জানান, কোনও পুলিশ আধিকারিক মাইক খোলার নির্দেশ দেননি। ৪ হাজার মাইক খোলার অভিযোগেরও নির্দিষ্ট তথ্য নেই বলে দাবি তাঁর। কোনও ইমামও এ বিষয়ে মামলা করেননি বলে আদালতে জানান তিনি।

আরও পড়ুনঃ টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, কোন জেলা এবং কোন কোন মসজিদ থেকে মাইক খোলা হয়েছে। নির্দিষ্ট তথ্য আদালতে পেশ করতে বলা হয় রাজ্যকে। শব্দবিধি মেনে মাইক ব্যবহারের আবেদন কি না, সেই প্রশ্নও তোলে আদালত।

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী